Lok Sabha Election 2024: তৃণমূলের লোকেরাই চাইছে আমি জিতি! শাসকের টাকার জোগান নিয়ে বিস্ফোরক শীলভদ্র
Lok Sabha Election 2024: বর্তমানে যে তৃণমূল সরকারটা চলছে তা আসলে বামফ্রন্ট সরকারই! তৎকালীন বাম সরকারের যতগুলি খারাপ কাজ আছে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি করে করছেন। ওয়ান ইন্ডিয়া বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করলেন শীলভদ্র দত্ত। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে 'মহিলা জ্যোতি বোস' বলেও কটাক্ষ তাঁর।
দমদম লোকসভা কেন্দ্র থেকে এবার শীলভদ্র দত্তকে প্রার্থী করেছে বিজেপি। নাম ঘোষণার পর থেকে লাগাতার ময়দানে রয়েছেন তিনি। মানুষের কাছে পৌঁছচ্ছেন। অভাব-অভিযোগের কথা শুনছেন। একাধিক ইস্যুকে সামনে রেখে দমদম লোকসভা কেন্দ্রের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন শীলভদ্র দত্ত। দীর্ঘ প্রচারে কেমন 'পালস' বুঝছেন?

ওয়ান ইন্ডিয়া বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী বলেন, মানুষ নরেন্দ্র মোদীকে চাইছেন। সন্দেশখালির প্রতিবাদ করতে চাইছেন। মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। তবে দমদম এলাকায় অনুন্নয়ন একটা ইস্যু। বিস্তীর্ণ অঞ্চলের মানুষ পানীয় জল পান না। বর্ষাকালে জলের তলায় চলে যায় বড় একটা অঞ্চল। ডেঙ্গু থেকে শুরু করে আবর্জনা, এমন একাধিক সমস্যার মধ্যে রয়েছে দমদমের মানুষ, মন্তব্য বিজেপি প্রার্থীর।
শুধু তাই নয়, প্রার্থী আরও বলেন, '' দমদম এবং বারাকপুর মানেই শিল্পাঞ্চল। কিন্তু জ্যোতি বসুর আমল থেকে শিল্পের মৃত্যুর সূচনা হয়। আর তা দাহ করে শ্রাদ্ধ করে দিল তৃণমূল সরকার''। শীলভদ্র দত্তের কথায়, কারখানার জমিতে একের পর এক নগরী তৈরি হচ্ছে, যাতে আর কোনওদিনই না কারখানা খোলা যায়।
একাধিক ইস্যুতে খোলামেলা উত্তর দেন দমদম লোকসভার বিজেপি প্রার্থী। প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী সৌগত রায় থেকে শুরু করে বাম প্রার্থী সুজন চক্রবর্তীকে নিয়ে খোলামেলা উত্তর দেন। শীলভদ্র বলেন, দমদম লোকসভার একটা অংশের মানুষের দীর্ঘদিনের দাবি মেট্রো রেল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। একটা মিটিং হয়। আর তা সংগঠিত করেছিলাম আমি। দুর্ভাগ্যবশত সেই মেট্রো আর হল না। এই বিষয়ে বিদায়ী সাংসদ সৌগত রায়কে কিছু বলতে শুনলাম না বলে আক্ষেপ বিজেপি প্রার্থীর।
দমদম লোকসভা কেন্দ্রে বহু ভাষাভাষি-ধর্মের মানুষ রয়েছেন। এই প্রসঙ্গে শীলভদ্র বলেন, মানুষের সমস্যাটা এক। সবাই পরিবর্তন চাইছেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'সবকা সাথ সবকা বিকাশে'র কথা তুলে ধরেন বিজেপি নেতা। পাশাপাশি সিন্ডিকেট নিয়েও তৃণমূলকে আক্রমণ শানান। এমনকী এই বিষয়ে নাম না করে এক তৃণমূল কাউন্সিলারের বক্তব্যকে হাতিয়ার করেন। বলেন, আমাকে এক তৃণমূল কাউন্সিলার বলেছিলেন কীভাবে দমদম এলাকায় টাকা ওঠে!
শীলভদ্রের কথায়, প্রতি ইটে ২ টাকা করে নেওয়া হয়। কীভাবে সম্ভব? তাও তিনি জানিয়েছিলেন। বলেন, লরিতে কত ইট আছে তা সেখান থেকে গোনা হয়ে যায়। এক্ষেত্রে কাউন্সিলার ২ টাকা করে পান বলে দাবি বিজেপি নেতার। এক্ষেত্রে পুলিশকে সৎ থাকার পরামর্শ দেন প্রার্থী। অন্যদিকে দমদম লোকসভা নির্বাচনে সৌগত রায়ের অপসারণটা লেখা আছে বলেও সাক্ষাৎকারে দাবি করেন শীলভদ্র দত্ত।
তাঁর প্রশ্ন, তৃণমূলের সবাই কি মনে প্রাণে চাইছেন সৌগত রায় জিতুক? তৃণমুলের সবাই চোর কিংবা দুর্নীতিগ্রস্থ নয়। ভালো মানুষও আছে। সবাই সব দেখতে পাচ্ছে। বিজেপি প্রার্থীর দাবি, তৃণমূল কাউন্সিলাররা অনেকেই চাইছেন আমি জিতি। এমনকি তাঁরা এই বিষয়ে ফোনে জানাচ্ছেন বলেও সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি করেন দমদমের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।
সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে ভিডিওটিতে ক্লিক করুন-
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications