Arjun Singh: ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে খুনের হুমকি দিয়ে মেসেজ, নেপথ্যে কে ফাঁস করলেন অর্জুন

ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি। তাঁকে হত্যা করা হবে বলে মোবাইলে মেসেজ পাঠানো হয়েছে। অর্জুনের গড়েই তাঁকে হত্যা করার হুমকি দিয়েছে যে যুবক বিজেপি নেতা তার ছবি প্রকাশ করে দিয়েছেন।

অর্জুন সিং জানিয়েছেন, নিতেকন বর্মা নামে এক যুবক তাঁকে খুনের হুমকি দিয়ে মোবাইলে মেসেজ পাঠিয়েছে। জগদ্দলের মোমিনপাড়ার বাসিন্দা সে। তাঁর বাবার নাম অনুপ বর্মা। নিকেতন বর্মা ওরফে ছোটু মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন অর্জুন সিং।

Arjun Singh

অর্জুন সিং জানিয়েছেন মধ্যপ্রদেশের নম্বর থেকে তাঁর ফোনে খুনের হুমকি দিয়ে মেসেজ পাঠানো হয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। তবে পুলিশ তাতে কতটা পদক্ষেপ করবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্জুন সিং। যদিও জগদ্দলের বিধায়ক জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপরে আস্থা রাখুন অর্জুন সিং। পুলিশ ঠিকই পদক্ষেপ করবে।

তবে অর্জুন সিং এর নেপথ্যে তৃণমূলের যোগ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তৃণমূল অনেক কিছুই করতে পারে। তিনি বলেছেন পুলিশকে অভিযোগ জানানোর পরেও পুলিশ কিছু করেনি। তিনি উদ্যোগী হয়ে খোঁজ নিয়ে সব তথ্য সংগ্রহ করেছেন। যদিও নিকেতন বর্মার রাজনৈতিক পরিচয় নিয়ে কিছু বলতে পারেননি তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য ভোটের দিনও একাধিক জায়গায় অশান্তির মুখে পড়তে হয়েছিল বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। ভোটের দিন একাধিক বুথে কারচুপির অভিযোগ পেয়ে ছুটে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে গো ব্যাক স্লোগানও শুনতে হয়। নিজের গড়েই একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল অর্জুন সিংকে। অর্জুন সিং অভিযোগ করেছিলেন পরিকল্পনা করেই একাদিক জায়গায় তাঁকে ঘিরে বিক্ষোভ করা হয়েছিল।

এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে পার্থ ভৌমিককে। অভিষেক ঘনিষ্ঠ নেতা পার্থ ভৌমিক। তাঁকে প্রার্থী করার পরেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন অর্জুন সিং। এবং বিজেপিতে যোগ দেন তিনি। তৃণমূল কংগ্রেস তাঁকে ব্যবহার করেছিল বলে প্রকাশ্যে অভিযোগ করেন অর্জুন। বিজেপিতে যোগ দেওয়ার পরেই ব্যারাকপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করে গেরুয়া শিবির। তারপরেই পার্থ ভৌমিককে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে গিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+