Basirhat Lok Sabha Election 2024 Results Live: রেখার হাত ধরেই বসিরহাট জিততে মরিয়া বিজেপি! এক নজরে পরিস্থিতি
সকাল ১০টা ২৬: আমিই জিতছি। আর তা জিতে নরেন্দ্র মোদীকে বসিরহাট লোকসভা আসন উপহার হিসাবে দেব। আগামিদিনে সন্দেশখালির ভবিষ্যৎ উজ্জ্বল। সাক্ষাৎকারে এমনটাই জানালেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র।
#WATCH | North 24 Parganas, West Bengal: BJP Lok Sabha Candidate from Basirhat, Rekha Patra says, "I am going to win. BJP is going to win and PM Modi will come to Basirhat. The future of Sandeshkhali is bright. BJP is leading in all seats. The environment has been peaceful here… pic.twitter.com/s1OKXgiizc
— ANI (@ANI) June 4, 2024
সকাল ৯ টা ২৫: রাতে বাড়িতে পুলিশ গিয়েছিল বাড়িতে, হেনস্থা করা হচ্ছে নানা ভাবে। মারাত্মক অভিযোগ রেখা পাত্রের।
সকাল ৯ টা ২২: পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। এগিয়ে তৃণমূলের হাজি নুরুল ইসলাম
Basirhat Lok Sabha Election Results 2024: বামঘাঁটি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বসিরহাট লোকসভা কেন্দ্রেও পরিবর্তনের আঁচ লাগে। ২০০৯ থেকে টানা তিনটি নির্বাচনেই তৃণমূলের দখলে এই লোকসভা। ২০১৯ সালে অভিনেত্রী নুসরত জাহানকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল ভোটে জয় পান।
কিন্তু সাংসদকে ঘিরে একাধিক অসন্তোষ তৈরি হয় জেলা নেতৃত্বের মধ্যে। এমনকি তৃণমূলের অন্দরেও ভূমিপুত্র কাউকে প্রার্থী করার দাবি উঠছিল।

আর এর মধ্যে সন্দেশখালিতে একের পর এক কেলেঙ্কারি প্রকাশ্যে আসতে শুরু করে। মহিলাদের উপর অত্যাচার সহ জমি দখল একের পর এক কাণ্ডে নাম জড়ায় তৃণমূলের বাদশা শেখ শাহজাহানদের। আর এই সন্দেশখালির ঘটনা লোকসভা নির্বাচনে (Basirhat Lok Sabha Election Results 2024) বিজেপি সহ বিরোধীদের কাছে মূল অস্ত্র।
এই অবস্থায় এলাকার ছেলে হাজি নুরুল ইসলামকে প্রার্থী করে তৃণমূল। প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থীকে কার্যত মাস্টারস্ট্রোক দিয়েছে বিজেপি। অন্যদিকে নিরাপদ সর্দারকে প্রার্থী করে বসিরহাট জিততে মরিয়া সিপিএম। এছাড়াও এই লোকসভা কেন্দ্রে আইএসএফ সহ একাধিক নির্দল প্রার্থী রয়েছে। তবে ত্রিমুখী লড়াই হয়েছে এই (Basirhat Lok Sabha Election Results 2024) কেন্দ্রে।
বসিরহাট লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা হল সন্দেশখালি, হাড়োয়া, বাদুড়িয়া, মিনাখাঁ, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ এবং হিঙ্গলগঞ্জ। প্রত্যেকটি কেন্দ্রেই জয় পেয়েছে তৃণমূল। কী হবে লোকসভায়? জানুন...
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications