barrackpore Lok Sabha Election Results 2024 LIVE Updates: ব্যারাকপুর নির্বাচনী ফল, এবার হাড্ডাহাড্ডি লড়াই
ব্যারাকপুর লোকসভা কেন্দ্র,উত্তর ২৪ পরগনা জেলার শিল্পাঞ্চল অংশ হল এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। পাটকল থেকে শুরু করে একাক্ষিক ক্ষুদ্র শিল্প রয়েছে এই ব্যারাকপুরে। সেকারণে এই এলাকায় শ্রমিক শ্রেণির ভোটারের বসবাস বেশি। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে ব্যারাকপুর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র।
১৯৫১ সালে এই লোকসভা কেন্দ্রটি তৈরি হয়ছিল। এখানে মোট ভোটার ১৪,৩৩,২৭৬। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটিও একটা সময়ে বামেদের গড় ছিল। বাম নেতা তড়িৎ তোপদারের গড় বলা হত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটিকে। ৯ বার এই কেন্দ্রে বামেরা জয়ী হয়েছে। ১৯৮৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা বামেরাই এই কেন্দ্রে জয়ী হয়েছেন।

প্রথম বামেদের গড়ে ভাঙন ধরিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা দীনেশ ত্রিবেদী। পর পর ২টি লোকসভা ভোটে তিনি জয়ী হয়েছিলেন। তারপর ২০০৯ সালে তৃণমূল কংগ্রেস অর্জুন সিংকে এই কেন্দ্রে প্রার্থী করে। তারপর থেকে এখনও পর্যন্ত এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি অর্জুনের গড়ে পরিণত হয়েছে। মাঝে অবশ্য দলবদল করে বিজেপির টিকিটে জিতেছিলেন তিনি।
এই কেন্দ্রে এবারও বিজেপির টিকিটেই প্রার্থী হয়েছেন অর্জুন সিং। তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে পার্থ ভৌমিককে। একেবারে যুব নেতা। নতুন মুখ বললে ভুল হবে না। আর বামেদের প্রার্থী এখানে দেবদূত ঘোষকে। গত নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং পেয়েছিলেন ৪,৭২, ৯৯৪টি ভোট। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিপেদী পেয়েছিলেন ৪,৫৮,১৩৭টি ভোট। ভোটের ব্যবধান ছিল মাত্র ১৪,৮৫৭।












Click it and Unblock the Notifications