Bagda By Election: বাগদায় বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান, তৃণমূল কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা

Bagda By Election 2024:রাণাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পরে এবার বাগদা বিধানসভা এলাকাতেও অশান্তির ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে। বাগদা বিধানসভায় দিঘলডিগি এলাকায় বুথ জ্যামের অভিযোগ পেয়ে দেখতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস।

সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তৃণমূল কর্মীরা তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। গো ব্যাক স্লোগান দেওয়া হয় বিজেপি প্রার্থীকে। তারপরেই ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় তৃণমূল কর্মীদের।

Bagda By Election 2024

বাগদায় তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে ঠাকুর পরিবারের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। একেবারেই নতুন মুখ। মতুয়া ভোট ব্যাঙ্ক ফিরে পেতে ফের ঠাকুর পরিবারের সদস্যের প্রতিই ভরসা রেখেছে শাসক দল। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে বিমল কুমার বিশ্বাসকে।

তৃণমূল কংগ্রেস কর্মীরা অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী এলাকায় এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনী সেটা দেখেও দেখছে না বলে অভিযো করেছেন তাঁরা। তারপরেই তৃণমূল কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তুমুল বচসা শুরু হয়। বুথের সামনে লাঠি চার্জ করে জমায়েত হঠিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী।

বাগদার এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এদিকে বিধানসভা উপনির্বাচনেও একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটে চলেছে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে একাধিক জায়গায অশান্তির ঘটনা ঘটেছে। গতকাল রাত থেকে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে। ভয় দেখানো হয়েছে। এমনকী গুলি চালানো হয়েছে।

বাগদায় মতুয়া ভোট ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে শাসক দল। সেকারণেই লোকসভা ভোটের মতোই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানোর ঘটনা ঘটেছে। রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে। শুধু বাগদা নয়, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলা কেন্দ্রেও অশান্তির ঘটনা প্রকাশ্যে আসা হয়েছে।

এদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর সকাল থেকে তাঁর মা সাংসদ মমতা বালা ঠাকুরের গাড়িতে বুথে বুথে ঘুরছেন বলে অভিযোগ উঠেছে। একজন সাংসদের গাড়িতে কীভাবে প্রার্থী ঘুরতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। যদিও মমতা বালা ঠাকুর বলেছেন তাঁর গাড়ির নম্বর নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। আর তাঁর মেয়ের এটা প্রথম নির্বাচন এবং সর্বকনিষ্ঠ প্রার্থী তার মেয়ে। সেকারণেই তাঁকে গাইড করতে তিনি সঙ্গে নিয়ে ঘুরছেন। তবে কোনও বুথের কাছে তিনি গাড়ি নিয়ে যাচ্ছেন না বলে জানিয়েছেন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+