ঝড়ে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে রাস্তায় বসে ছবি আঁকছেন শিল্পী
ঝড়ে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে রাস্তায় বসে ছবি আঁকছেন শিল্পী
রাস্তার পাশে একটি বারান্দায় বসে ছবি আঁকছেন শিল্পী। আর তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ। জানা গেল ঝড়ে বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিয়েছেন শিল্পী সন্দীপ ঘোষ৷ রাস্তার পাশে বসেই ছবি আঁকছেন । সেই ছবি বিক্রি করে ত্রানের ঢাকা সংগ্রহ করছেন।

পেশায় স্কুল শিক্ষক শিল্পী সন্দীপ ঘোষ জানালেন, 'আমি ছবি আঁকতে পারি, তাই ছবি আঁকছি। ছবি বিক্রি করে যে টাকা উঠবে সেটি ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতার কাজে লাগাবেন। রবিবার সকাল আটটা থেকে বনগাঁ চাকদাহ সড়কের ত্রিকোণ পার্ক সংলগ্ন নীলদর্পণ ভবনের সামনে বসে একের পর এক ছবি এঁকে যান সন্দীপ।
তাঁকে দেখে এলাকার বহু মানুষ ভিড় করেন। স্থানীয় আইনজীবী, কলেজ ছাত্র সহ বহু ব্যক্তি নিজেদের ছবি আঁকান শিল্পীকে দিয়ে। আইনজীবী অভিনন্দন দস্তিদারের ছাত্র অমর্ত্য বিশ্বাস বলেন, 'এ এক অন্যরকম উদ্যোগ নিয়েছেন শিল্পী । দূর্গত মানুষকে সাহায্য করতেই তাকে দিয়ে ছবি আঁকিয়ে পারিশ্রমিক দিলাম।'
সন্দীপবাবু বলেন, 'বহু মানুষ টাকা দিয়ে সহযোগিতা করতে চেয়ে ছিলেন৷ কিন্তু আমি চেয়েছি কাজের বিনিময়ে পারিশ্রমিক নিয়ে সেই টাকা দিয়ে সহযোগিতা করতে।' ইয়াস ঝড়ের তাণ্ডবে কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের পাশাপাশি বহু স্বেচ্ছাসেবী সংগঠন, বহু ব্যক্তি বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। দুর্গত মানুষের পাশে থাকতে তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও শহরের বাসিন্দারা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications