ভাটপাড়ায় তাঁর নির্বাচনী এজেন্টের বাড়ির সামনে বোমাবাজি, তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন অর্জুন সিং

শনিবার রাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে উত্তেজনা। ভাটপাড়ায় ফের বোমাবাজির অভিযোগ। বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের নির্বাচনী এজেন্টের বাড়ির সামনে ব্যাপক বোমাবাজির অভিযোগ।

নির্বাচনী এজেন্ট প্রিয়াঙ্কুর পান্ডের বাড়ির সামনের মাঠে ব্যাপক বোমাবাজি চলে শনিবার রাতে। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। রবিবার বেলা গড়ালেও কাউকেই পুলিশ ধরতে পারেনি বলে খবর৷ তাই নিয়ে ক্ষোভ বাড়ছে বিজেপি কর্মীদের মধ্যে।

Arjun Singh

ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন। তৃণমূল নেতারা মূর্খের স্বর্গে বাস করছে। তৃণমূল নেতারা যদি মনে করেন, এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করবে। তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। তিনি আরও বলেন, ভূমিকম্প আসছে, অপরাধীরা ধরা পড়বে৷

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্জুন সিং। পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি। এই ধরনের কাজকে প্রশাসন সমর্থন করলে ভুল হবে। দাবি করেছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ। গতকাল শনিবার সপ্তম দফার ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে

শনিবার রাতেই হাতপাড়ায় ফ্রেস শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা প্রিয়াংকুর পান্ডে ঐদিন সিং এর নির্বাচনী এজেন্ট ছিলেন এবার অর্জুন সিং এর অফিসে বসে কাজ করছিলেন সেই সময় খবর আছে বোমাবাজির। বাড়ির পাশের মাঠে ব্যাপক বোমাবাজি হয়েছে খবর পেয়ে তিনি বাড়িতে যান।

সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটরবাইক করে দুজন সেখানে এসেছিল। তারাই বোমাবাজি করেছে। তারপর এলাকা ছেড়ে চলে যায় ওই দু'জন। পুলিশ এসে ওই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। ওই দুই ব্যক্তির খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। কিন্তু রবিবার বেলা পর্যন্ত ঘটনায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

দীর্ঘ সময় ধরেই ভাটপাড়া, নৈহাটি, জগদ্দল বিভিন্ন এলাকায় রাজনৈতিক হিংসা চলেছে। বিজেপি বনাম তৃণমূল বিভিন্ন সময় বিবাদ সামনে এসেছে। এবার লোকসভা ভোটের সময়ও রাজনৈতিক উত্তেজনা ছিল। তবে ভোটের দিন তেমন কোনও বড় অঘটন সামনে দেখতে পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+