টিটাগড়ে লাগাতার বোমাবাজি, গুরুতর আহত তিন বিজেপি কর্মী

ষষ্ঠ দফার ভোট পর্বে বিক্ষিপ্ত অশান্তি। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। একাধিক জায়গা থেকে বোমাবাজির অভিযোগ। শাসক, বিরোধী শিবিরের বিরুদ্ধে অভিযোগ। তবে দুপুরে একের পর এক বোমাবাজির ঘটনায় উত্তেজনা টিটাগড়

ষষ্ঠ দফার নির্বাচনেও অশান্তির ছবি। এদিন সকালে ভোটগ্রহণ পর্ব শুরুর পর থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ ছবি বদলাতে থাকে। বাড়তে থাকে অশান্তি।

বিভিন্ন জায়গায় এজেন্ট বসতে না দেওয়া। ক্যাম্প অফিস ভাঙচুর চালানোর মতো অভিযোগ আসতে থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন জায়গা থেকে গুলি চালানোর মত ঘটনাও সামনে আসে। চলে বোমাবাজি।

ভোট পর্বের শেষলগ্নে পড়ল মুহুরমুহ বোমা

ভোট পর্বের শেষলগ্নে পড়ল মুহুরমুহ বোমা

এদিন ভোটগ্রহণ পর্বের একেবারে শেষের দিকে উত্তেজনা ছড়ায় টিটাগড় এলাকায়। সেখানে মুহুরমুহ বোমা ফেলা হয় বলে অভিযোগ। এলাকায় আতংকের পরিবেশ তৈরি করতেই এই হামলা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের তির স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর। স্থানীয় বিজেপি ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

মায়ের তলার মাটি সরে যেতেই এই হামলা

মায়ের তলার মাটি সরে যেতেই এই হামলা

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি। তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী জানান, এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছে। অর্জুন সিংয়ের নেতৃত্বে গোটা এলাকা জুড়ে একটা ভয়ের পরিবেশ রাত থেকেই তৈরি করা হয়েছে। আর এই ঘটনা নিজেরাই ঘটিয়েই বিজেপি দায় তৃণমূলের উপর চাপাচ্ছে বলে অভিযোগ রাজের। একই সঙ্গে তাঁর দাবি, এলাকার মানুষ ভোট দিয়েছে। ভয় উপেক্ষা করেই ভোট চলেছে। আর তা দেখে ভয় পেয়েই অর্জুনের আশ্রিত গুন্ডারা এলাকায় অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ। তবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিয়েছে বলে দাবি রাজের।

ভোটের আগের রাত থেকে উত্তপ্ত ভাটপাড়া,জগদ্দল

ভোটের আগের রাত থেকে উত্তপ্ত ভাটপাড়া,জগদ্দল

ভোটের আগের রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল। সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা মারার অভিযোগ। শুধু তাই নয়, টিটাগড়ে বোমা ফেটে মৃত্যু হয় এক গাড়ি চালকের। বোমাবাজি হল কাঁচড়াপাড়াতেও। সব মিলিয়ে ভোট গ্রহণের আগের রাত থেকে ত্তপ্ত বিশাল এলাকা। জানা যায়, বুধবার রাতে অর্জুন সিংয়ের বাড়ি সামনে বোমাবাজি করে কিছু দুষ্কৃতী। মেঘনা মোড়ে পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনার পর সাংসদের বাড়ির সামনে শুরু হয় পুলিশি তল্লাসি। ওই তল্লাসিকে ঘিরে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন অর্জুন সিং। তাঁর দাবি অকারণে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+