আগামী কাল বসিরহাটে সভা করবেন অভিষেক, সন্দেশখালি সম্পর্কে কী বলবেন?
বসিরহাটে আগামী কাল বুধবার সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে এই তথ্য পাওয়া গিয়েছে। দলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্টার প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, সভামঞ্চ প্রস্তুতির কাজও চলছে জোরকদমে।
সন্দেশখালি নিয়ে যথেষ্ট বীরাম্বনায় বাংলার শাসক দল। তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহান ও তার সঙ্গীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। সন্দেশখালি গত জানুয়ারি মাস থেকেই রাজ্যের রাজনীতিতে বহু চর্চার জায়গা হয়ে উঠেছে। সন্দেশখালি বসিরহাট লোকসভা এলাকার মধ্যেই পড়ে। সেই বসিরহাট কেন্দ্রে সভা করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিএসএসএ মাঠে এই সভার আয়োজন করা হচ্ছে। প্রস্তুতি পর্ব চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই সভা মাঠের পাশেই বসিরহাট হাই স্কুল। সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। অর্থাৎ হেলিকপ্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিরহাট যাবেন। একথা প্রায় পরিষ্কার।
সন্দেশখালি নিয়ে বিজেপি কংগ্রেস সিপিএম জোর বিরোধিতায়। শেখ শাহজাহান সম্পর্কে একাধিক অভিযোগ উঠে এসেছে সামনে। সিবিআই হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। আরও একাধিক গ্রেফতার হয়েছে। আদালত পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে।
এবার সেই বসিরহাট এলাকাতেই যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সন্দেশখালি কবে যাবেন? এই প্রশ্ন আগে উঠেছিল। সন্দেশখালি পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি সেখানে যাবেন। এমন কথা অভিষেক নিজেই জানিয়েছিলেন। বিরোধীরা বিভিন্ন সময় বাধার মুখে পড়েছিলেন সন্দেশখালি যাওয়ার জন্য।
বসিরহাটে কী বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সন্দেশখালি ইস্যুতে যথেষ্ট চাপ বাড়িয়েছে বিজেপি। সন্দেশখালির মানুষদের উদ্দেশ্যে কী বলবেন অভিষেক? এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসতের সভা থেকে কড়া বক্তব্য রেখেছিলেন সন্দেশখালি প্রসঙ্গে। এবার কী বার্তা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক?












Click it and Unblock the Notifications