Diamond Harbour Lok Sabha Result out: রেকর্ড ভোটে অভিষেকের জয়! আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর

Diamond Harbour Lok Sabha Result out: ডায়মন্ডহারবার লোকসভা নির্বাচনে (Diamond Harbour Lok Sabha) জয় নিশ্চিত ছিল! কিন্তু রেকর্ড ভোট যাতে হয় সেই টার্গেট কর্মীদের বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমন কথা তেমন কাজ! একেবারে রেকর্ড ভোটে ডায়মন্ডহারবার লোকসভা থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের (Abhishek Banerjee) জয় সময়ের অপেক্ষা।

নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রায় ৬ লাখেরও (+607855) বেশি ভোটে এগিয়ে বিদায়ী সাংসদ। যদিও এই ফলাফল নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি প্রার্থী বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি।

Diamond Harbour Lok Sabha Result out

ভোটের দিন দফায় দফায় উত্তেজনা ছড়ায় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে (Diamond Harbour Lok Sabha)। বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববিকে ঘিরে চলে তৃণমূল কর্মীদের ক্ষোভ-বিক্ষোভ। বারবার বাধার মুখ পড়তে হয় তাঁকে। এমনকি আজ মঙ্গলবারও ভোট গণনা কেন্দ্রে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থীকে। এমনকি বিজেপি এজেন্টদের মেরে গণনা কেন্দ্র থেকে বার করে দেওয়া হয়। এমনকি তাদেরকে ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ। এই বিষয়ে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে দাবি অভিজিৎ দাস ববির। ঘটনার প্রতিবাদে সকাল থেকে যাদবপুরে ভোট গণনার কেন্দ্রের বাইরেই ধর্নায় বসেন তিনি।

এমনকি ডায়মণ্ডহারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা ভিত্তিক বিজেপি এজেন্টদের তুলে নেন। গণনা বয়কটের সিদ্ধান্ত নেন ববি। শুধু তাই নয়, এই বিষয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দেন। সংবাদমাধ্যমকে বিজেপি প্রার্থী বলেন, আমি ইলেকশন পিটিশন করব। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাব। সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে। জেলা পর্যবেক্ষকদের ফোনে পাওয়া যায়নি। কোথায় ছিলেন তাঁরা? এই বিষয়ে তাদের মোবাইলের টাওয়ার লোকেশন জাতীয় নির্বাচনকে খতিয়ে দেখারও আবেদন জানান বিজেপি প্রার্থী অভিজিৎ দাস।

শুধু তাই নয়, পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করেছেন বলেও বিস্ফোরক দাবি। ডায়মণ্ডহারবারে অবাধ ছাপ্পা হয়েছে। গোটা এলাকায় ক্রিমিনাল অ্যাক্টিভিটি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই অবস্থা। যা সমাজের জন্য মোটেই ভালো নয় বলে মন্তব্য করছেন বিজেপি নেতা। এই বিষয়ে আন্দোলন চলবে বলেও দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+