কেন পিকে-তে রণবীর কাপুর? ব্যাখ্যা হিরানির
মুম্বই, ২৩ ডিসেম্বর : এতদিনে মোটামুটি সবাই জেনেই গিয়েছেন নিশ্চয়ই যে রাজকুমার হিরানির ছবিতে অতিথি অভিনেতারূপে দেখা যাবে রণবীর কাপুরকে। ছবির শেষ দৃশ্যে আমির খানের সঙ্গে মহাকাশযান থেকে নেমে আসবেন 'নগ্ন' রণবীর কাপুরও।
আমির খানের মতোই রণবীরকেও সুপার হট এবং মিষ্টি দেখিয়েছে। বলিউডে এমন ছবির শেষ দৃশ্যে তারকাদের নিয়ে এসে নতুন চমক দেওয়াটা নতুন কোনও বিষয় নয়। তবুও কেন রাজু হিরানি রণবীরকে নিয়েছেন তা ব্যাখ্যা করেছেন নিজেই।

রাজু হিরানির কথায়, একটা টিম হিসাবে আমরা কখনই চিত্রনাট্যকে রুদ্ধ করে দিই না। আমরা নতুন নতুন চিন্তাভাবনা আনি। এবং বারবার চিত্রনাট্য আপগ্রেড করতে থাকি। আমাদের মনে হয়েছিস পিকে আবার নিজের গ্রহে ফিরে চলে গেল, অনুষ্কাকেও জীবনে পেল না। সেই কারণেই আমরা শেষে ফের পিকে-কে একটি তারকা চরিত্রের সঙ্গে ফিরিয়ে আনি। রণবীরের নয়া অবতার দেখে দর্শকের মন ভরে যাবে, মজা পাবেন তারা। আমরা চেয়েছিলাম হল থেকে বেরনোর আগে দর্শকের মুখে হাসি লেগে থাকুক।
ছবিটি বক্স অফিসে ভাল সাফল্য পেয়েছে। চারদিনেই ১০০ কোটির ব্যবসা করেছে এই ছবি। কিন্তু আপাতত পিকে -ছবির সিকোয়েল বানানোর যে কোনও পরিকল্পনা রাজুর নেই তাও তিনি এদিন স্পষ্ট করে দেন।












Click it and Unblock the Notifications