ছবি শিকারীদের ক্যামেরায় ক্যাটরিনার বিশেষ কয়েকটি মুহূর্ত
বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের অন্যতম ক্যাটরিনা কাইফ। বহু হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তেও হাতে অনেকগুলি প্রোজেক্ট রয়েছে তাঁর। [দেখে নিন কে কীভাবে কানের রেড কার্পেটে ঝড় তুললেন]
লন্ডনের একটি ফ্যাশন শো'য়ে ছবি নির্মাতা কায়জাদ গুস্তাদ ক্যাটরিনাকে দেখে 'বুম' সিনেমায় তাঁকে অভিনেত্রী হিসাবে বেছে নেন। ২০০৩ সালে বলিউডে পা রাখেন ক্য়াটরিনা কাইফ। এরপরে ২০০৫ সালে সলমনের সঙ্গে জুটি বেঁধে তিনি 'ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া'-ছবিতে অভিনয় করেন। এরপর আর ফিরে তাঁকাতে হয়নি ক্যাট সুন্দরীকে। [এই প্রথম ইনস্টাগ্রামে ব্যক্তিগত ছবি পোস্ট রণবীর-ক্যাটের]
বলিউডে এসে ক্যাটরিনা প্রথমেই সম্পর্কে জড়িয়ে পড়েন সলমন খানের সঙ্গে। পরে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। এই মুহূর্তে রণবীর কাপুরের সঙ্গে প্রেমপর্বে ব্যস্ত ক্যাটরিনা। শোনা যাচ্ছে, আগামী বছর বিয়ে করতে চলেছেন দুজনে। [মডেলিং জীবনে কেমন দেখতে ছিলেন ক্যাটরিনা, দীপিকা, অনুষ্কা]
নিচের স্লাইডে দেখে নিন, সুন্দরী ক্যাটরিনার অদেখা কয়েকটি ছবির কোলাজ।
{photo-feature}












Click it and Unblock the Notifications