(ছবি) দেখে নিন কে কীভাবে কানের রেড কার্পেটে ঝড় তুললেন
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিবছরই বসে চাঁদের হাট। একইসঙ্গে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, নিত্যনতুন সাজে কে কাকে টেক্কা দেবেন রেড কার্পেটে।
এবছরও তার অন্যথা হয়নি। হলিউড-বলিউড, সব জায়গা থেকেই নামী তারকারা ভিড় জমিয়েছেন কান ফিল্ম উৎসবে। আর এবারও নিত্যনতুন পোশাক পরে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছেন তারকারা। [ঐশ্বর্য থেকে ক্যাটরিনা, কান চলচ্চিত্র উৎসবে বলি সুন্দরীদের একঝলক]
বলিউড থেকে ঐশ্বর্য রাই বচ্চন, সোনম কাপুর, ক্যাটরিনা কাইফ, মল্লিকা শেরাওয়াতরা নিজেদের সেক্সি লুকে কানের রেড কার্পেট মাতিয়েছেন। পাশাপাশি বিদেশি অভিনেত্রীদের মধ্যে নাওমি ওয়াটস, এলেনা লেনিনা, অ্যান্ডি ম্যাকডোয়েল, শেরিল ফার্নান্ডেজরা নিজেদের শরীরী লাস্যে মাত করেছেন সকলকে।
আসুন দেখে নেওয়া যাক কে কীরকম এক্সক্লুসিভ পোশাকে এবার কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রেড কার্পেট মাতিয়েছেন।

অ্যান্ডি ম্যাকডোয়েল
অ্যান্ডি ম্যাকডোয়েলের গাউনটি ঐশ্বর্যের গাউনের সঙ্গে কিছুটা মিলে গেলেও সবমিলিয়ে এইবছরের অন্যতম সেরা ছিল।

ঐশ্বর্য রাই
গত ১৪ বছর ধরে কান উৎসবে আসছেন তিনি। এবছরও ছিলেন অনন্য।

শেরিল ফার্নান্ডেজ
সুদৃশ্য গাউনের সঙ্গে হিরের সাজে সেজে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন শেরিল।

ডিয়ানে ক্রুগার
ক্রুগার সবসময়ই সাজগোজে অন্যকে টেক্কা দেন। এবারও তার অন্যথা হয়নি।

এমা স্টোন
এমার ড্রেসটা বোধহয় এবারের কানের সেরা ছিল।

ইভা লঙ্গোরিয়া
ইভার ড্রেসটি এবারের অন্যতম সেক্সি ড্রেস হিসাবে স্বীকৃতি পাবে।

ক্যাটরিনা কাইফ
এবার অভিষেকেই কান মাতালেন ক্যাট।

মেলিসা জর্জ
মেলিসার পোশাক কিছুটা অদ্ভুত ছিল। তবে বাকী সব দিয়ে ভালোই মেকআপ দিলেন তিনি।

মিশেল রডরিগেজ
মিশেল সাধারণভাবে অতটা সাজগোজে বিশ্বাস করেন না। তবে এবারের কানে তাঁর পোশাকটি ছিল অনন্য।

নাওমি ওয়াটস
নাওমির ড্রেসটি ছিল বোল্ড অ্যান্ড বিউটিফুল।












Click it and Unblock the Notifications