(ছবি) দীপিকা পাড়ুকোন সম্পর্কে এই তথ্যগুলি আপনি জানেন তো?

এই মুহূর্তে বলিউডের সবচেয়ে সফল অভিনেত্রীদের তালিকায় একেবারে উপরের দিকে রয়েছেন দীপিকা পাড়ুকোন। [বলিউডের ১০ তারকা যাঁরা মদ্যপান করেন না!]

দীপিকা নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন মডেলিংয়ের জগতে পা রেখে। বলিউডে পা রাখার আগে তিনি বিখ্যাত মডেল ছিলেন। [২০ টি কাপ কেক যা একেবারে দীপিকা পাডুকোনের অনুকরণেই তৈরি!]

এরপরে সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার একটি মিউজিক ভিডিওতে দীপিকাকে দেখে 'ওম শান্তি ওম' সিনেমায় তাঁকে অভিনয়ের প্রস্তাব দেন পরিচালক ফারহা খান। [কিংফিশার ক্যালেন্ডার গার্ল থেকে যারা সফল বলিউড অভিনেত্রী]

এহেন দীপিকা পাড়ুকোন সম্পর্কে কিছু তথ্য নিচের স্লাইডে শেয়ার করা হল। দেখুন তো সবকটি আপনার জানা কিনা! [দীপিকা থেকে লিসা, বলিউডের ক্যালেন্ডার কন্যারা!]

দীপিকার জন্ম

দীপিকার জন্ম

১৯৮৬ সালে ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম হয় দীপিকা পাড়ুকোনের।

ছোটবেলা

ছোটবেলা

ছোটবেলায় কোনওদিনই অভিনয়কে পেশা হিসাবে বেছে নেওয়ার কথা ভাবেননি দীপিকা।

ব্যাডমিন্টনে হাতেখড়ি

ব্যাডমিন্টনে হাতেখড়ি

বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকা ছোট বয়সে ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে তিনি জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। দশম শ্রেণিতে পড়া পর্যন্ত তিনি ব্যাডমিন্টন খেলেন।

মডেলিং

মডেলিং

এরপরে ধীরে ধীরে মডেলিংয়ে আকৃষ্ট হন দীপিকা। পরে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেন। কোরিওগ্রাফার শামক দাভরের কাছে নাচ শেখেন তিনি। অনুপম খেরে কাছে শেখেন অভিনয়ের খুঁটিনাটি।

প্রথম ছবি

প্রথম ছবি

২০০৬ সালে মুক্তি পাওয়া কন্নর সিনেমা 'ঐশ্বর্য'-তে নাম ভূমিকায় অভিনয় করেন দীপিকা।

পছন্দের অভিনেতা

পছন্দের অভিনেতা

বলিউডে দীপিকার সবচেয়ে পছন্দের অভিনেতা হলেন শাহরুখ খান। তবে শোনা গিয়েছে, এই মুহূর্তে কিছুটা মন কষাকষি চলছে দুজনের মধ্যে।

পছন্দের অভিনেত্রী

পছন্দের অভিনেত্রী

অভিনেত্রীদের মধ্যে দীপিকার পছন্দের তালিকায় রয়েছেন মাধুরী দীক্ষিত, শ্রীদেবী ও কাজল।

বিলাসবহুল ফ্ল্যাট

বিলাসবহুল ফ্ল্যাট

জানা গিয়েছে, মুম্বইয়ের প্রভাদেবীতে ১৬ কোটি টাকা দামের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে দীপিকার নামে। সেটি তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড সিদ্ধার্থ মালিয়ার থেকে পাওয়া বলে খবর টিনসেলটাউনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+