(ছবি) দীপিকা থেকে লিসা, বলিউডের ক্যালেন্ডার কন্যারা!
মধুর ভাণ্ডারকরের ক্যালেন্ডার গার্লস যে কোনও অনন্য চিন্তা নয় তা সবারই জানা। মধুর নিজে এখজন রিয়্যালিস্টিক ফিল্মমেকার। অর্থাৎ সিনেমার মাধ্যমে বাস্তবের কোনও একটা গোষ্ঠীর অন্ধকারচ্ছন্ন দিকটা তুলে আনেন মধুর। মধুরের ক্যালেন্ডার গার্লস ছবিটি হল সমাজের হাই সোসাইটি ফ্যাশন ও গ্ল্যামারে মোড়া ক্যালেন্ডার গার্লসদের জগত নিয়ে। [(ছবি) অতীতের গ্ল্যামারাস ১৫ অভিনেত্রীর চেহারার আমুল পরিবর্তন!]
বিজয় মাল্যর কিংফিশার সংস্থা এই ক্যালেন্ডার গার্লস কনসেপ্টের সঙ্গে প্রথম পরিচয় করায়। ক্যালেন্ডারের প্রত্যেক পাতায় এক এক গ্ল্যামার সুন্দরী, যাদের একটি প্রতিযোগীতার মাধ্যমে ঝারাই বাছাই এমনকী গ্রুমও করা হয়। [(ছবি) বলিউড সেলেবসদের সম্পর্কে অজানা নানা মজাদার তথ্য]
আর এই ক্যালেন্ডার গার্লসদের থেকে আজ অনেকেই বলিউডের পরিচিত মুখ। তাহলে আসুন দেখে নেওয়া যাক বাস্তবের কোন ক্যালেন্ডার কন্যারা আজ বলিউডের প্রতিষ্ঠিত মুখ।

ক্যাটরিনা কাইফ (২০০৩)
২০০৩ সালে কাইজাদ গুস্তাদের বুম মাল্টিস্টারার বুম ছবি দিয়ে বলিউডের পা রাখার পাশাপাশি কিংফিশার ক্যালেন্ডারেও মুখ দেখা যায় নবাগত ক্যাটরিনাকে।

ইয়ানা গুপ্ত (২০০৩)
ক্যাটরিনার পাশাপাশি এইবছরই বলিউডের 'ফিরিঙ্গি বিজলি' ইয়ানা গুপ্তাও কিংফিশার ক্যালেন্ডারে আত্মপ্রকাশ করেন। সে বছরই দম ছবিতে 'বাবুজি যারা ধীরে চলো' আইটেম গানে নেচে জনপ্রিয়তা পান ইয়ানা।

দীপিকা পাডুকোন (২০০৬)
দীপিকার কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে। এরপর ২০০৬ সালে ক্যালেন্ডার গার্ল হিসাবে দীপিকার সামনে আসা। এর পরের বছর ফরহা খানের ওম শান্তি ওম ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন। বাকিতা ইতিহাস।

প্রীতি দেশাই (২০০৮)
২০০৮ সালে কিংফিশার ক্যালেন্ডার গার্ল হিসাবে দেখা যায় প্রীতি দেশাইকে। প্রথমদিকে প্রীতি অভয় দেওয়ালের গার্লফ্রেন্ড ছিলেন। শোর ইন দ্য সিটি, ওয়ান বাই টু ছবিতে অভিনয় করেছেন প্রীতি।

নার্গিস ফকরি (২০০৯)
নার্গিস বলিউডে অভিনয় আসার আগে চুটিয়ে মডেলিংটা করছিলেন। ২০০৯ সালে কিংফিশার ক্যালেন্ডারে নার্গিসের সাহসী ছবি সবার দৃষ্টি আকর্ষণ করে। এর ২ বছর পর ইমতিয়াজ আলির রকস্টার ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করে নার্গিসের পথ চলার শুরু।
সম্প্রতি স্পাই নামের একটি হলিউড ছবিতেও নবাগত হিসাবে কাজ করেছেন নার্গিস।

এষা গুপ্ত (২০১০)
২০১০ সালে ক্যালেন্ডার গার্ল হিসাবে আবির্ভাব হয় এষা গুপ্তর। বলিউডের অ্যাঞ্জেলিনা জোলি বলেই পরিচিত এই হট অভিনেত্রী। এরপর জন্নত ২ ছবিতে ইমরান হাসমির বিপরীতে অভিনয়। বেশ কিছু বলিউড ছবিতে অভিনয় করেছেন এষা।

সোনালি রাউত (২০১০)
হিমেশ রেশমিয়ার দ্য এক্সপোস ছবি খ্যাত সোনালি রাউত এষা গুপ্তর সঙ্গেই ক্যালেন্ডার গার্ল হিসাবে নজরে আসেন।
জনপ্রিয় মডেল উজ্জ্বলা রাউতের বোন সোনালি। বিগ বস ছবিতে প্রতিযোগী হিসাবেও এসেছিলেন। আর সবার নাকে বেশ দম দিয়ে ছেড়েছিলেন।

লিসা হেডেন (২০১১)
২০১১ সালে লিসাকে ক্যালেন্ডার গার্লস হিসাবে দেখা যায়। এর পর আয়শা, রাসকেল ছবিতে লিসাকে দেখা যায়। তবে কুইন ছবিতে বিজয়লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করার পর থেকেই নজরে আসতে শুরু করেন লিসা।

টিনা দেশাই (২০১২)
২০১২ সালের গ্ল্যামারাস ১২ কালেন্ডার কন্যার মধ্যে অন্যতম ছিলেন টিনা। ইয়ে ফাসলে, সহি ধন্দে গলত বন্দে-র মতো ছবিতে অভিনয় করলেও নজরে আসেননি টিনা। তবে টেবিল নম্বর ২১ ছবিতে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন তিনি। হলিউডেপ দ্য বেস্ট এক্সোটিক ম্যারিগোল্ড হোটেল এবং এর সিকোয়েলে অভিনয়ের সুযোগ পেয়েছেন টিনা।

সাইয়ামি খের (২০১২)
২০১২ সালের আর এক লাস্যময়ী ক্যালেন্ডার গার্ল সাইয়ামি খের। রাকেশ ওম প্রকাশ মেহরার মিরজিয়া ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন সাইয়ামি। এই ছবির দিকে তাকিয়ে সাইয়ামির শুভাকাঙ্খীরা।












Click it and Unblock the Notifications