(ছবি) বলিউডের ১০ তারকা যাঁরা মদ্যপান করেন না!

আমাদের সকলেরই একটা ধারণা থাকে যে বলিউড তারকারা মানেই প্রচুর পার্টি করে, নাইটক্লাব যায় এবং মদ্যপান ছাড়া তাদের পার্টি হয় না। কিন্তু এমন বেশ কিছু অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যারা প্রমান করে দিয়েছেন, বি টাউনে থাকতে হলে মদ্যপান করতেই হবে এটা সম্পূর্ণ ভুল ধারনা।

সলমন খান, সঞ্জয় দত্ত, হৃতিক রোশন এবং রণবীর কাপুরের মতো অভিনেতারা মদ্যপানের প্রতি ভালবাসার জন্য বলিউড মহলে পরিচিত। কিন্তু এমন বহু অভিনেতা-অভিনেত্রীই রয়েছেন যাঁরা মদকে হাত পর্যন্ত লাগান না।

তাহলে আসুন দেখে নেওয়া যাক বলিউডের কোন কোন তারকারা মদ্যপান করেন না

পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়া

পরিণীতি অবশ্যই তরুণ প্রজন্মের জন্য একটা উদাহরণ হতে পারেন। তিনি একেবারেই মদ্যপান করেন না।

জন আব্রাহাম

জন আব্রাহাম

বলিউড পার্টি খুব পছন্দ করলেও জন কখনও ধূমপান বা মদ্যপান করেন না।

দীপিকা পাডুকোন

দীপিকা পাডুকোন

দীপিকার কাছে নিজের ফিটনেস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই পার্টিতে গেলেও মদ্যপান এড়িয়ে চলেন দীপিকা।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন ধূমপান করেন না, মদ্যপান করেন না, এবং তিনি আমিষ খাবারও খান না।

বিপাশা বসু

বিপাশা বসু

বিপাশা প্রচন্ডভাবে স্বাস্থ্য সচেতন। তাই তিনি মদ্যপান একেবারেই পছন্দ করেন না।

সিদ্ধার্থ মলহোত্রা

সিদ্ধার্থ মলহোত্রা

সিদ্ধার্থও স্বাস্থ্য সচেতন বলেই মদ ছুঁয়েও দেখেন না।

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী জানেন ওজন কমাতে কত কাঠখড় পোড়াতে হয়। তার থেকেও বেশি কসরত করতে হয় সেই চেহারা ধরে রাখতে। তাই মদের থেকে দূরে থাকাই পছন্দ সোনাক্ষীর।

অভিষেক বচ্চন

অভিষেক বচ্চন

বাবা অমিতাভের মতোই ছেলে অভিষেকও মদ থেকে একশো হাত দূরে থাকেন। অনেকেই জানেন না একবার একটি অ্যালকোহল সংস্থার জন্য ১০ কোটি টাকার বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, যে জিনিসটা আমি নিজে ছুঁই না তার হয়ে প্রচার করতে পারব না।

সোনু সুদ

সোনু সুদ

নিজের সিক্স প্যাক অ্যাব বড্ড পছন্দ সোনুর। আর সোনু জানেন তার তিল তিল করে গড়ে তোলা এই চেহারার সর্বনাশ ঘটাতে পারে মদ। তাই মদের থেকে দূরেই থাকতে পছন্দ করেন সোনু।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

অক্ষয়কুমারের প্লেবয় ইমেজ থাকলেও আপাতভাবে কিন্তু প্রচণ্ড অনুশাসনে জীবন যাপন করেন। আকি প্রচণ্ডভাবে শরীরসচেতন। তাই তিনি কখনও মদ্যপান করেন না, নাইটক্লাবে পার্টি করেন না। তাড়াতাড়ি শুয়ে পড়েন যাতে সকাল সকাল দিন শুরু করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+