(ছবি) বলিউডের নতুন জুটি? একফ্রেমে অদেখা শাহরুখ-জ্যাকলিন

বলিউডের অন্যতম সেরা সুপারস্টার সলমন খানের হাত ধরে টিনসেল টাউনের ঝাঁ চকচকে কেরিয়ার শুরু হয়েছে শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজের। আর এখন একেবারেই পিছনে ফিরে তাঁকানোর কোনও সময় নেই তাঁর। [বলিউডের নিষিদ্ধ ছবি যা সিনেমাপ্রেমীদের দেখা উচিত]

সলমনকে তাঁর খ্যাতির জন্য সবসময় বাহবা দিলেও বলিউডের অন্য বড় সুপারস্টার শাহরুখের সঙ্গেও সখ্যতা কম নেই জ্যাকলিনের। পার্টি করতে ভালোবাসা জ্যাকলিন বলিউডের হাজারো পার্টিতে হাজির থেকে নিজের পিআর-টা ভালোই করতে জানেন। [বলিউডের সেরা ১৫ অশ্লীল গান!]

আর এসবের মাঝেই বাদশা শাহরুখ খানের সঙ্গেও ভালোই সম্পর্ক গড়ে উঠেছে জ্যাকলিনের। এই মুহূর্তে তাঁর আগামী সিনেমা 'ঢিশুম'-এর শ্যুটিং নিয়ে ভয়ঙ্কর ব্যস্ত জ্যাকলিন। অন্যদিকে কিং খান ব্যস্ত তাঁর পরপর তিনটি ছবি 'দিলওয়ালে', 'রইস' ও 'ফ্যান' নিয়ে। [বয়সের সঙ্গে গ্ল্যামার বড়েছে যে বলি তারকাদের!]

আগামী দিনে এই দুই অভিনেতা-অভিনেত্রীকে কি বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে? সেই প্রশ্নের উত্তর হয়ত সময়ই দেবে। তবে তার আগে দেখে নিন জ্যাকলিন ও শাহরুখের একসঙ্গে কিছু অদেখা ছবির ঝলক। [কোন বলিউড তারকা বিনা পারিশ্রমিকে কোন সিনেমায় অভিনয় করেছেন]

বলি সুন্দরীদের মাঝে বাদশা

বলি সুন্দরীদের মাঝে বাদশা

বলিউড সুন্দরী রানি মুখোপাধ্যায়, মাধুরী দীক্ষিত ও ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে শাহরুখ-জ্যাকলিন।

অ্যাওয়ার্ড শোয়ে

অ্যাওয়ার্ড শোয়ে

বলিউডের অ্যাওয়ার্ড শোয়ে একমঞ্চে শাহরুখ-জ্য়াকলিন।

একসঙ্গে

একসঙ্গে

অদেখা ফ্রেমে একসঙ্গে শাহরুখ খান ও জ্য়াকলিন ফার্নান্ডেজ।

পাপারাৎজীদের ক্যামেরায়

পাপারাৎজীদের ক্যামেরায়

বিমানবন্দরে ছবি শিকারীদের ক্যামেরায় ধরা পড়েছেন শাহরুখ-জ্য়াকলিন।

মুকেশ ভাটের পার্টিতে

মুকেশ ভাটের পার্টিতে

বলিউড প্রযোজক-পরিচালক মুকেশ ভাটের ছেলে বিশেষ ভাটের বিয়ের পার্টিতে কিং খান ও জ্যাকলিন।

শ্যুটিংয়ে একসঙ্গে

শ্যুটিংয়ে একসঙ্গে

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শ্যুটিংয়ের মাঝে বলি সুন্দরীদের নিয়ে ফটোশ্যুটে ব্যস্ত বাদশা।

অ্যাওয়ার্ড শোয়ে একসঙ্গে

অ্যাওয়ার্ড শোয়ে একসঙ্গে

নিজের বিখ্যাত স্টেপ জ্যাকলিনকে সঙ্গে নিয়ে করছেন কিং খান।

গোটা ইউনিটের সঙ্গে

গোটা ইউনিটের সঙ্গে

সিডনিতে একটি শ্যুটিংয়ের পরে গোটা শ্যুটিং ইউনিটের সঙ্গে ছবির জন্য পোজ বলি তারকাদের। মধ্যমণি কিং খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+