(ছবি) বয়সের সঙ্গে গ্ল্যামার বড়েছে যে বলি তারকাদের!

কথায় বলে যৌবন ধরে রাখা যায় না। অনেকে বলেন চেহারা দেখেই আন্দাজ করে নেওয়া যায় বয়সে। বয়স হলে স্টাইল হাওয়া হয়ে উড়ে যায়।

ধুর মশায়! কে বলেছে এসব কথা। এসব যে ডাহা ভুল তা প্রমাণ করে দিয়েছে বলিউডের এই তারকারা। বয়সের সঙ্গে গ্ল্যামার কীভাবে ধরে রাখতে হয় দেখিয়ে দিয়েছেন এই তারকারা।

তালিকাটা নেহাত ছোট নয়। আসুন দেখে নেওয়া যাক কে কে রয়েছেন তালিকায়।

অর্জুন রামপাল

অর্জুন রামপাল

বয়সের সঙ্গে সঙ্গে যেন উন্নত থেকে উন্নততর হচ্ছেন অর্জুন। এভাবেই চললে আরও ১০ বছর বাদের অর্জুনকে দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকা যায় অনায়াসেই।

সাবানা আজমি

সাবানা আজমি

প্রথাগত সুন্দরী না হলেও তিরিশেও মোহময়ী ছিলেন সাবানা, আর আজ ষাটের গণ্ডি পেরিয়েও সেই একই ম্যাজিকটা চেহারায় বজায় রেখেছেন সাবানা।

অনিল কাপুর

অনিল কাপুর

তখনকার সময়ে ঝকাস তো ছিলেনই। এখনই বা কম কী। নতুন প্রজন্মকেও টক্কর দিতে পারেন অনায়াসে। কে বলবে ষাটের দোরগোরায় দাঁড়িয়ে রয়েছেন এই ঝককাস কাপুর। ৩০ বছরের একটি মেয়েও রয়েছে।

মিলিন্দ সুমন

মিলিন্দ সুমন

কথায় আছে, মদ যত পুরনো হবে, নেশাও তত জোরালো হবে। আহা একথা তো হুবহু খাটে মিলিন্দ সুমনের জন্য।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

খিলাড়িই বটে, নইলে ৪৭ বছরে দাঁড়িয়েও কী করে নিজের মধ্যে এত চার্ম আর ফিটনেস বজায় রেখেছেন অক্ষয়।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

রিসতে মে তো হাম তুমহারে বাপ লাগতে হ্যায়....বয়সের সঙ্গে নিজেকে এতটাই আপডেট করেছেন শতাব্দী সেরা এই সুপারস্টার তাতে বয়সে বাপ লাগলেও স্টাইল আর গ্ল্যামারের দিক থেকেও সত্তরের গণ্ডি পেরিয়েও ইয়ুথ আইকন হতে পারেন অনায়াসে।

জিনত আমন

জিনত আমন

৬৩ বছরেও নিজের বয়স ও চেহারা যেভাবে ধরে রেখেছেন জিনাত তা থেকে সত্যিই অনেককিছু শেখার রয়েছে।

কবির বেদী

কবির বেদী

বলিউডের সর্বকালের সেরা সুপুরুষের তালিকায় অবশ্যই উপরের দিকে থাকবেন কবির বেদী। যেমন চেহারা তেমন ব্যক্তিত্ব তেমন কন্ঠস্বর। আর তা বয়সের সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে ক্রমশ।

নাসিরুদ্দিন শাহ

নাসিরুদ্দিন শাহ

কাঁচা চুলে নারী মনে তত ঢেউ তুলতে পারেননি নাসির কিন্তু পাকা চুলে তো যেন সুনামি।

ওয়াহিদা রহমান

ওয়াহিদা রহমান

সৌন্দর্য ও লাবণ্যের মিশেল ছিলেন ওয়াহিদা, বয়সের সঙ্গে তার চেহারায় মিশেছে আভিজাত্য। তার সমসাময়িক নায়িকারা কোথায় যেন হারিয়ে গিয়েছেন কিন্তু একমাথা সাদা চুলে স্টাইল স্টেটমেন্ট তৈরি করে দিয়েছেন ওয়াহিদা।

শর্মিলা ঠাকুর

শর্মিলা ঠাকুর

৭০ পেরিয়েও বেগমে-র চেহারায় যে সৌন্দর্য লাবণ্য ঠিকরে পড়ছে।

রেখা

রেখা

আলাদা করে কি আর কিছু বলতে হবে? নামটাই কি ষথেষ্ট নয়।

অনুপম খের

অনুপম খের

বয়সের সঙ্গে সঙ্গে আরও আরও বেশি হ্যান্ডসম হয়ে চলেছেন অনুপম খের।

সিমি গাড়েওয়াল

সিমি গাড়েওয়াল

সময়ের সঙ্গে যৌবনকে ধরে রাখা সম্ভব নয়, এই কথাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছেন সিমি।

হেমা মালিনী

হেমা মালিনী

ড্রিম গার্ল...এখনও মেয়েদের থেকে নিজেকে বেশি মেনটেইন করেছেন অতি সুন্দরী হেমা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+