(ছবি) দাবাং সলমনের সুপার ফ্লপ সিনেমার তালিকা
এই মুহূর্তে বলিউডের সেরা সুপারস্টারদের একজন সলমন খান। যে সিনেমাতেই তিনি মুখ দেখান, সেটাই কয়েকশো কোটি টাকার ব্যবসা করে। প্রযোজক-পরিচালকেরা তাঁর সঙ্গে ছবি করার জন্য হন্যে হয়ে ঘোরেন। [সলমনের নিজের মুখের এই ৭ স্বীকারোক্তি হতবাক করবে আপনাকে!]
প্রতিটি অভিনেতারও কিছু ভালো ও কিছু খারাপ সিনেমা রয়েছে। কারও অভিনয় কেরিয়ারে হিটের সংখ্যা বেশি, তো কারও কম। সলমনের অভিনয় কেরিয়ারেও এহেন কয়েকটি সিনেমা রয়েছে যা করার পর তা অবশ্যই ভুলে যেতে চেয়েছেন তিনি। কারণ সেগুলি বক্স অফিসে সুপারফ্লপ হয়েছে। নিচের স্লাইডে তেমনই কয়েকটি সলমন অভিনীত সুপারফ্লপ সিনেমার তালিকা তুলে দেওয়া হল।

হ্যালো ব্রাদার
রানি মুখোপাধ্যায় ও ভাই আরবাজ খানের সঙ্গে অভিনীত এই সিনেমাটি সলমনের সেরা ফ্লপ সিনেমার তালিকায় অবশ্যই থাকবে।

হিরোস
প্রীতি জিন্টার সঙ্গে অভিনীত এই সিনেমাটিতে অনেক তারকা থাকলেও ছবির নামই অনেকের মনে নেই।

গড তুসসি গ্রেট হো
এই সিনেমা একটি হলিউড সিনেমাকে সামনে রেখে তৈরি। হলিউড সিনেমাটি সাফল্য পেলেও সলমনের সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।

ম্যায় অউর মিসেস খান্না
সলমনের সিনেমা হিট হোক বা ফ্লপ, সবসময় বিনোদনে ভরা থাকে। তবে এই সিনেমাটি ফ্লপ তো ছিলই পাশাপাশি বিকক্তির উদ্রেক করেছিল বলেও কেউ কেউ মনে করেন।

যুবরাজ
বড় তারকা সমাগম, সলমন-ক্যাটরিনার হিট জোড়ি সত্ত্বেও যুবরাজ সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।

চল মেরে ভাই
বন্ধু অভিনেতা সঞ্জয় দত্তর সঙ্গে করা নিতিন মনমোহনের পরিচালিত এই সিনেমাটি সলমনের কেরিয়ারের অন্যতম ফ্লপ সিনেমা। সঞ্জয় দত্তের কেরিয়ারেও এটি অন্যতম ফ্লপ সিনেমা হিসাবে গণ্য করা হয়।

কহি পেয়ার না হো যায়ে
এই সময়ে খ্যাতির শীর্ষে এসে গিয়েছেন সলমন খান। তা সত্ত্বেও রানি মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনীত এই সিনেমাটি বক্স অফিস শাসন করতে পারেনি।

তুমকো না ভুল পায়েঙ্গে
ছবির টাইটেল জবরদস্ত হলেও সলমনের ভক্তেরা এই সিনেমাটিকে খুব একটা মনে রাখেননি।

ইয়ে হ্যায় জলবা
কহো না পেয়ার হ্যায় সিনেমায় হৃত্বিকের সঙ্গে আমিশা প্যাটেলের জুটি যতোটা জমেছিল, এই সিনেমায় ঠিক ততোটাই ছন্নছাড়া মনে হয়েছে সলমনের সঙ্গে। আর তার ফলস্বরূপ সিনেমাটিও সুপার ফ্লপ করেছে।

দিল নে জিসে আপনা কাহা
ভূমিকা চাওলা ও প্রীতি জিন্টার সঙ্গে অভিনীত এই সিনেমাটিকেও অবশ্যই ভুলে যেতে চাইবেন স্বয়ং সলমনও।

বাবুল
বাবুল সিনেমা খুব একটা খারাপ না হলেও বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল। যেটুকু সময় সলমনকে দেখানো হয়েছে, সেই সময়টুকু বাদে বাকি সময়ের বহু দৃশ্য বেশ বিরক্তিকর।

জান-ই-মন
সাজিদ নাদিয়াদওয়ালার পরিচালিত এই সিনেমাটি অক্ষয় কুমার ও সলমনের জীবনের অন্যতম সুপারফ্লপ সিনেমা।

শাদি করকে ফস গয়া ইয়ার
এই সিনেমাটি ফ্লপ হওয়ার পর সলমন সম্ভবত এটাই বলেছিলেন, 'ইয়ে মুভি করকে ফস গয়া ইয়ার'!

মারিগোল্ড
এই সিনেমায় হলিউড অভিনেত্রী আলি লার্টারের সঙ্গে জুটি বেঁধেছিলেন সলমন। পরিচালক উইলার্ড ক্যারল চেয়েছিলেন হলিউড ও বলিউডের মধ্যে এই সিনেমার মাধ্যমে একটি সেতুবন্ধন করতে। তা পেরেছিলেন কিনা সেটা তর্কের বিষয়, তবে সিনেমাটিকে হিট করাতে পারেননি।
আরও খবর পড়ুন এখানে :












Click it and Unblock the Notifications