রহস্যময় 'ফকির'কে ঘিরে বেনারস থেকে ভেনিসে কী কাণ্ড ঘটালেন ফারহান
বহুদিন বাদে স্ক্রিনে ফারহান আখতারের ছবি। আনন্দ সুরাপুরের ছবি 'ফকির অফ ভেনিস' মজার মলাটে গল্প বলেছে এক অদ্ভুত দুর্নীতির।
বহুদিন বাদে স্ক্রিনে ফারহান আখতারের ছবি। আনন্দ সুরাপুরের ছবি 'ফকির অফ ভেনিস' মজার মলাটে গল্প বলেছে এক অদ্ভুত দুর্নীতির। যে দুর্নীতির কাহিনির পরতে পরতে জড়িয়ে রয়েছে শিক্ষা, মূল্যবোধ, সঙ্গে রয়েছে এক সমাজ চেতনার বার্তা।

চিত্রনাট্য
গল্প শুরু হয়েছে আদি মার্চেন্টকে (ফারহা আখতার) দিয়ে । যিনি ভেনিসের এক শিল্পীর কথায় এক ফকিরকে খুঁজতে বেনারস আসেন। এই ফকিরকে নিয়েই এক বিশেষ উদ্দেশ্য রয়েছে ভেনিসের মিউজিয়ামে। অন্যদিকে, বিশেষ এক উদ্দেশ্য রয়েছে আদিরও। আর সেই উদ্দেশ্য নিয়েই সত্তার (অন্নু কাপুর) কে সাধু সাজিয়ে ভেনিসে নিয়ে যান। যে সত্তার আসলে একজন ঠিকা শ্রমিক পেশাগতভাবে। আর তাঁদের ভেনিস যাত্রার পর থেকেই গল্প মোড় নেয় অন্যদিকে।

অভিনয়
একদিকে ফারহান আখতার ,অন্যদিকে অন্নু কাপুর। দুই তারকা অভিনেতার অভিনয় এই ছবির মূল ইউএসপি। সংলাপ থেকে অভিব্যক্তিকে কোথাও কোথাও ফরহানকে ছাপিয়ে গিয়েছেন অন্নু কাপুর। তবে তাঁদের কাছে অভিনয় দক্ষতা তুলে ধরার সুযোগ তেমন ছিল না।

পরিচালনা
এক ঘণ্টা ৩৮ মিনিটের এই ছবি এক আকর্ষণীয় বিষয় গল্পে তুলে ধরলেও, সেভাবে চিত্রনাট্য জমজমাট হয়নি। গল্প বলার ধরনেই কার্যত ব্যর্থ পরিচালক আনন্দ। ছবির একাধিক জায়গায় একঘেয়েমি ক্রমেই দানা বাঁধতে শুরু করেছে।

সবশেষে
এদেশের মধ্যবিত্ত ভাবধারা ও তার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধের প্রেক্ষাপটে দুর্নীতির ভাবনাকে তুলে ধরেছে 'ফকির অফ ভেনিস'। তবে ছবির এক ঘেয়েমি চিত্রনাট্যের পোক্ত বুনোট অনেকটাই নষ্টকরে দিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications