The Archies Review: প্রথম সিনেমাতেই নজর কেড়েছেন শাহরুখ কন্যা, বাকি স্টার কিডসদের নিয়ে কী বলছে রিভিউ
স্টার কিডসদের সিনেমা আর্চিস। শাহরুখ কন্যা সুহানা খান, অমিতাভ বচ্চনের নাথি অগস্ত্য নন্দা এবং বনি কাপুর এবং শ্রীদেবীর ছেট মেয়ে খুশি কাপুর অভিনয় করেছেন। প্রিমিয়ার শোতে বসেছিল চাঁদের হাট। শাহরুখ খানের পরিবার থেকে শুরু করে বচ্চন পরিবারের সকলেই হাজির হয়েছিল এই প্রিমিয়ার শোতে।
জোয়া আখতারের পরিচালনায় হয়েছে ছবিটি। ১৯৫০ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি। অগস্ত্য নন্দা, সুহানা খান এবং খুশি কাপুর তিন বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন। ছবি মুক্তির আগে থেকেই অগস্ত্য নন্দা এবং সুহানা খানের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

পুরোটাই ছবি কেন্দ্রীক জল্পনা না কি সত্যিই শাহরুখ কন্যার সঙ্গে বচ্চন পরিবারের নাতির সম্পর্ক রয়েছে তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। ছবির গল্প খুব একটা নতুনত্ব কিছু নেই। স্টার কিডদের কেন্দ্র করেই মূল আকর্ষণ তৈরি হয়েছে। সুহানা খানের চরিত্রের নাম ভেরোনিকা। খুশি কাপুরের নাম বেটি এবং অগস্ত্য নন্দার নাম আর্চিস।
বলিউডের জেনারেশন জেটকে একই ছবিতে তুলে এনেছেন জোয়া আখতার। সেকারণেই এই ছবির আকর্ষণ একটু বেশি দর্শক মহলে। সামনের শুক্রবারেই ছবিটি মুক্তি পাওয়ার কথা। তার আগে রিভিউতে স্টার কিডসদের প্রথম ছবিতে প্রত্যেকের অভিনয়ই প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে শাহরুখ কন্যা সুহানা খানের প্রশংসা শোনা গিয়েছে।












Click it and Unblock the Notifications