সিনেমা রিভিউ : আকাশছোঁয়া প্রত্যাশা নিয়ে মুক্তি পেল 'সুলতান', মান রাখলেন সলমন
আজ বুধবার ঈদের মাঝে মুক্তি পেল সলমন খান অভিনীত বলিউড ছবি সুলতান। ছবিটি নিয়ে যেরকম আকাশছোঁয়া প্রত্যাশা তৈরি হয়েছে তা যেমন একদিকে রয়েছে, তেমনই এবারও বক্স অফিসে কামাল করবেন সলমন দাবাং খান। এই বিষয়েও ভক্ত থেকে শুরু করে বিশেষজ্ঞরা একমত। [সলমন ও আমির খানের সম্পর্কে ফাটল ধরাল 'সুলতান']
গত কয়েকবছর ধরে প্রতিটি ঈদের সলমনের সিনেমা মুক্তি পেয়ে আসছে। আর সবকটাই বক্স অফিস কাঁপিয়ে ব্যবসা করেছে। এবারও তার অন্যথা হবে না। এবার 'এক্স ফ্যাক্টর' আরও অনেক বেশি। ['সুলতান'-এর সেটে কীভাবে কাজের ফাঁকে সময় কাটালেন অনুষ্কা-সলমন!]

প্রথমত ঈদ ও সলমন খান। দ্বিতীয়ত সলমন খান-অনুষ্কা শর্মা জুটি এবং অবশ্যই যশরাজ ফিল্মসের নিবেদন। ফলে সবমিলিয়ে এই সিনেমা সাফল্য পাওয়া শুধু সময়ের অপেক্ষা।
গত কয়েকবছরে সলমনের সব সিনেমাই হিট হয়েছে। সবকটিই একশো কোটির গণ্ডী অনায়াসে অতিক্রম করেছে। আর এবার যেরকম সাড়া পাওয়া যাচ্ছে তাতে সিনেমা বিশেষজ্ঞদের মতে প্রথম সপ্তাহেই ১৫০ কোটির ব্যবসা করে ফেলতে পারে সুলতান।
এই সিনেমার গল্প মূলত খেলাকে কেন্দ্র করে। তার সঙ্গে বাণিজ্য়িক সিনেমার যত উপাদান রয়েছে তা সবই পাবেন এর মধ্যে। রোমান্স, গান, অ্যাকশন, ডায়লগ সব। আর তার সঙ্গে রয়েছেন সলমন খান, যার নামই যথেষ্ট কোনও সিনেমা হিট করানোর জন্য।
সিনেমায় অভিনয়
সলমন খান, অনুষ্কা শর্মা, রণদীপ হুডা, অমিত সাধ
সুলতানের গল্প
সুলতান আলি খান (সলমন খান) একজন কুস্তিগীর। তাঁর একমাত্র স্বপ্ন অলিম্পিকে অংশ নিয়ে কুস্তিতে ভারতকে সোনা এনে দেওয়া। এছাড়াও তার আর একটি তাঁর স্বপ্ন রয়েছে, হরিয়ানার মহিলা কুস্তিগীর আরফা (অনুষ্কা শর্মা)- কে নিজের মনের কথা বলা। সুলতান তাঁকে ভালোবাসেন একথা বলে আরফাকে আপন করে নেওয়া।
দুজনেই কুস্তি ভালোবাসেন, আর সেই সূত্রে দুজন একে-অপরকে ভালোবেসে ফেলেন। এভাবে চলতে চলতে অলিম্পিকে ভারতকে উঁচুতে তুলে ধরার স্বপ্ন সুলতানের পূরণ হয়। তবে সাফল্য ও যশ মাথা ঘুরিয়ে দেয় সুলতানের। আর এখান থেকেই সিনেমা ইউ টার্ন নেয়।
এসবের মাঝে আরফা বারবার সুলতানকে সতর্ক করেছে, কিন্তু সেসবে কান দেয়নি সাফল্যের গর্বে অহঙ্কারী হয়ে ওঠা সুলতান। যার ফলে তাঁর কেরিয়ার বিপথে চলে যায়। অনেক পরে সে নিজের ভুল বুঝতে পারে। তবে এরপরে কি হয় সেটা জানার জন্য আপনাকে সিনেমাটি অবশ্যই দেখতে হবে।
অভিনয়
সলমনের সিনেমায় পর্দায় বেশিরভাগ সময় জুড়েই তাঁকে দেখা যায়। এটাকতেও তার অন্যথা হবে না। কখনও সলমনের কথা হাসির রোল উঠবে তো কখনও চোখের কোণায় জল এসে যাবে।
ছবির দ্বিতীয়ার্ধে সলমনের ট্রেনিংয়ের সেই দৃশ্যগুলি রয়েছে যেখানে রণদীপ হুডা প্রশিক্ষক হিসাবে রয়েছেন। কীভাবে প্রশিক্ষণ নিয়েছেন সলমন সেটাও এই সিনেমায় দেখার বিষয়। এই সিনেমায় সলমন 'হরিয়ানভী' উচ্চারণ নিয়ে বেশ খেটেছেন তা সিনেমা দেখলেই বোঝা যাবে।
অন্যদিকে ছোট্ট ভূমিকায়ও ঝলমলে উপস্থিতি রয়েছে অনুষ্কা শর্মার। এছাড়া ছোট ভূমিকাতে রণদীপ হুডা বা অমিত সাধও ভালো অভিনয় করেছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?

































Click it and Unblock the Notifications