Student Of The Year 2 মুভি রিভিউ:টাইগার-অনন্যারা প্রমাণ করলেন তাঁরা 'করণ-স্কুল'-র পড়ুয়া!
আবার আরও এক কলেজ, যে কলেজের বিলাসিতা, আর চাকচিক্য অনেকটাই আকাশ কুসুম ! আর সেই কলেজের ত্রিকোণ প্রেম।
আবার আরও এক কলেজ, যে কলেজের বিলাসিতা, আর চাকচিক্য অনেকটাই আকাশ কুসুম ! আর সেই কলেজের ত্রিকোণ প্রেম। শুনে প্রথমে মনে হতে পারে, 'কুছ কুছ হোতা হ্যায়' কে ২০১৯ সালে নতুন প্যাকেজিং করে ফের একবার বাজারে নিয়ে এসেছেন প্রযোজক করণ জোহার! তবে,.. না! এই ত্রিকোণ প্রেমে খানিকটা চমক তো রয়েইছে। গল্পের চমকের সঙ্গে সঙ্গে চাঙ্কি পাণ্ডের মেয়ে নবাগতা অনন্যার গ্ল্যামারের চমকে মাত পুনীত মালহোত্রা পরিচালিত ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২'।

চিত্রনাট্য
এমন কলেজ যেখানে ক্লাস করা নিয়ে তাড়াহুড়ো নেই, সেখানে কেবলমাত্র ফ্যাশন স্টেটমেন্ট দেখাতেই ব্যস্ত পড়ুয়ারা। এমন এক কলেজের ছাত্র রোহন (টাইগার স্রফ), মৃদুলা (তারা সুতারিয়া),শ্রেয়া রন্ধাওয়া। স্কুলের বন্ধু মৃদুলার প্রেমে বহুদিন ধরেই পাগল রোহন। আর সেই কারণের মৃদুলার সঙ্গে একই কলেজে ভর্তি হয় সে। এরপরই গল্পে এন্ট্রি নেন শ্রেয়া। গল্পের মোড় ঘুরতে থাকে অন্যদিকে। শেষে কি রোহান, মৃদুলার মন জয় করতে পারবেন? জবাব দিয়েছে ক্লাইম্যাক্স।

অভিনয়
ফের এক তারকা কন্যার স্ক্রিনে আবির্ভাব। চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ' -তে গ্ল্যামারের ছটায় মন কেড়ে নিয়েছেন। পাশাপাশি, পরিণত অভিনেতার ছাপ ফেলেছেন টাইগারও। অ্যাকশন ছেড়ে চকোলেট বয় হিসাবে টাইগার নতুন করে ছাপ ফেললেন অভিনয় দক্ষতায়।

সবশেষে
আকাঙ্খার থেকে অনেকটাই কম মানের চিত্রনাট্য নিয়ে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' বক্স অফিসে লড়াই চালাতে পারবে একমাত্র গ্ল্যামার আর চাকচিক্যের গুণে। তবে সেই লড়াই কতটা জোরদার হয়, সেটাই দেখবার।












Click it and Unblock the Notifications