ওয়েব সিরিজ রিভিউ: শিশু খুনের থ্রিলারে মোড়া 'বারট হাউস'
শিশু খুনের রহস্য নিয়ে হাজির 'বারট হাউস' ওয়েব সিরিজ। জি ফাইভ ওয়েব প্ল্যাটফর্মে বেশ কয়েক দিনেই সাড়া ফেলে দিয়েছে শিশু মৃত্যুর এই থ্রিলার।
শিশু খুনের রহস্য নিয়ে হাজির 'বারট হাউস' ওয়েব সিরিজ। জি ফাইভ ওয়েব প্ল্যাটফর্মে বেশ কয়েক দিনেই সাড়া ফেলে দিয়েছে শিশু মৃত্যুর এই থ্রিলার। ট্রেলর দেখে অনেকেই ভূতের গল্প বলে আঁচ করে থাকলে সেই ভুল আগেই ভাঙিয়ে দেওয়া দরকার। গল্পে শুধুই খুনোখুনি, তবে বড়দের নয় এই খুন ছোটদের!

গল্প
বারট হাউসে অমিত (অমিত সাদ) ও ভাবনার( মঞ্জরী ফড়নীশ) তিন সন্তানকে নিয়ে ছোট পরিবার ও সেখানে একের পর এক সদস্যের খুন নিয়েই গল্প। হঠাৎ করে সেই পরিবারের ছোট মেয়ের রহস্যজনক মৃত্যু। লুকোচুরি খেলতে গিয়ে কবরস্থানে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে।
এরপর খুনের সন্দেহ গিয়ে পরে পড়শির উপর। পুলিশের সন্দেহে রয়েছে পরিবারের অন্য সদস্যরাও। এর মধ্যেই সন্দেহের তালিকায় থাকা পড়শির সন্তান ও বারট পরিবারের আরও এক সন্তানের রহস্যজনক খুন হয়।

খুনি কে ,সেটা গুলিয়ে দিয়েই চাল চেলেছেন পরিচালক
ওয়েব সিরিজ যত এগোবে, সন্দেহের তালিকায় প্রধান দুজন। প্রথম জন খুন হওয়া শিশুকন্যার বাবা অমিত ও দ্বিতীয় সাসপেক্ট অমিতের তিন সন্তানের মধ্যে এক ছেলে মলহার। সত্যিটা কী, রহস্যের ধাঁধায় পুলিশও।

অভিনয়
দুই মেয়েকে হারিয়ে ভাবনার কষ্টের দৃশ্যে মঞ্জরি ফড়নীশের অভিনয় সত্যিই আপনার মন কাড়বে। সেই সঙ্গে বাবার চরিত্রে অমিত ও খুদে মলহারের চরিত্রে আরিয়ান মেনজি ফাটিয়ে অভিনয় করেছেন।
পরিচালক বাগস ভার্গব দারুণ একটি গল্পকে ফুটিয়ে তুললেও আরও একটু জমাটি দৃশ্যায়ন ও গল্পের মোচড়ের প্রয়োজন ছিল।সেটা হলে এটাকে 'মাস্ট ওয়াচ' তকমা দেওয়া যেত! এই ওয়েব সিরিজ একবার দেখাই যায়।












Click it and Unblock the Notifications