Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দুর্দান্ত গ্রাফিক্স কিন্তু দাগ কাটল না গল্প, মুফাসা: দ্য লায়ন কিং আদৌ দেখতে যাবেন কি?

Rating:
3.5/5
Star Cast: বিয়ন্সে, বিলি আইচনার, জন কানি, ডোনাল্ড গ্লোভার,অ্যারন পিয়ের, কেলভিন
Director: ব্যারি জেনকিন্স

ছোটবেলায় সিম্বার গল্প কমবেশি সকলেই পড়েছেন। শিশুদের চ্যানেলে এই গল্পের অনুকরণে নির্মিত কার্টুন বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। ৯০ এর দশকে সিম্বার গল্প অবলম্বনে সিনেমা হয়েছে বড় পর্দায়। কীভাবে সব বাধা পেরিয়ে ধীরে ধীরে জঙ্গলের রাজা হয়ে উঠবে ছোট্ট সিম্বা সেই গল্প সকলেরই জানা কিন্তু সিম্বার বাবা অর্থাৎ মুফাসা কীভাবে হয়ে উঠেছিল জঙ্গলের সম্রাট, এই গল্প অনেকেরই অজানা।

দ্য লায়ন কিং মুক্তি পাওয়ার এবং বক্স অফিসে হিট করার পর দর্শকদের অপেক্ষা ছিল আগামী ছবি কবে আসবে তা নিয়ে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় শোনা যাচ্ছে মুফাসার গর্জন! পরিচালক ব্যারি জেনকিন্স নির্মিত মুফাসা: দ্য লায়ন কিং তৈরি করেছে ওয়াল্ট ডিজনি পিকচার্স এবং প্যাস্টেল প্রোডাকশনস। ২০১৯ সালে নির্মিত দ্য লায়ন কিংয়ের ফটোরিয়ালিস্টিক অ্যানিমেটেড প্রিক্যুয়েল হল এই সিনেমা।

mufasa

বিয়ন্সে, বিলি আইচনার, জন কানি, ডোনাল্ড গ্লোভারের সঙ্গে এই সিনেমায় এবার কণ্ঠস্বর দিয়েছেন অ্যারন পিয়ের, কেলভিন হ্যারিসন ম্যাডস মিকেলসন প্রমূখ্য তারকারা। একই সঙ্গে এর হিন্দি ডাবিং এ প্রধান আকর্ষণ, মুফাসার চরিত্রে শাহরুখ খান এবং আরিয়ান খান ও আব্রাম খানের কণ্ঠস্বর।

এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় কণ্ঠ দিয়েছেন মিয়াং চ্যাং। এক ছোট্ট সিংহ শাবক বাইরে থেকে এই জঙ্গলে এসে উপস্থিত হয় এবং সব প্রতিকূলতাকে হারিয়ে জঙ্গলের সম্রাট হয়ে ওঠে মুফাসা। রফিকি এবং কিয়ারা অর্থাৎ সিম্বার দিদি টিমন এবং পুম্বার কাছে মুফাসার জীবনের সেই সব অসাধারণ গল্প বর্ণনা করে। মূলত জঙ্গলের জীবন এবং এক সিংহের রাজা হয়ে ওঠার গল্প নিয়েই তৈরি হয়েছে মুফাসা।

এবার আসা যাক সিনেমায়। অসাধারণ সিনেমাটোগ্রাফি এবং হাই রেজুলেশন গ্রাফিক্স নিঃসন্দেহে ছবির সব থেকে বড় সম্পদ। কিন্তু যেমন আশা ছিল ততটা দাগ কাটতে পারল না ছবির চিত্রনাট্য। একই সঙ্গে হতাশ করেছে ছবির আবহ এবং থিম মিউজিক। খুব বেশি কিছু আশা করে গেলে হতাশ হয়ে ফিরতে হবে। তবে সামনেই বড়দিন, তাই বাড়ির কচিকাঁচাদের নিয়ে কিছুটা সময় উপভোগ করার জন্য দেখে নেওয়া যায় মুফাসা: দ্য লায়ন কিং। ছবিটির আইএমডিবি রেটিং ১০-এ ৬.৮।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+