যৌনতায় ঠাসা উবর্শীর 'হেট স্টোরি ৪' কেমন হল! জেনে নিন

'হেট স্টোরি' সিরিজের চতুর্থ ছবির ট্রেলার বাজারে আসতেই সেই ভিডিও সরগরম করেছিল গোটা দেশ। মূলত, ছবির নায়িকা উর্বশী রাউতেলা এই ছবির মূল আকর্ষণ।

'হেট স্টোরি' সিরিজের চতুর্থ ছবির ট্রেলার বাজারে আসতেই সেই ভিডিও সরগরম করেছিল গোটা দেশ। মূলত, ছবির নায়িকা উর্বশী রাউতেলা এই ছবির মূল আকর্ষণ। তবে 'হেট স্টোরি' সিরিজের অন্য়তম ইউএসপি হল যৌনতা। আর সেই যৌনতাকে মূল কেন্দ্রে রেখে এক্কেবারে বাণিজ্যিক ছবির সমস্ত রকমের মশলা দিয়ে তুলে ধরা হয়েছে এই ছবিকে। কতটা মন মজাতে পারবে এই ছবি দেকে নেওয়া যাক।

ছবির গল্প

ছবির গল্প

দুই কোটিপতি ব্যবসায়ী রাজবীর(করণ ওয়াহি) ও আরিয়ান (ভিভান ভটেনা)। তাঁদের ব্য়াবসায়িক ব্র্যান্ডের জন্য় চাইছিলেন একজন নয়া মডেল। এঁদের মধ্যে রাজবীর মহিলা সংসর্গ বেশ পছন্দ করেন। সেইসূত্রেই তাঁর সঙ্গে পরিচিতি ঘটে তাশা (উর্বশী রাউতেলা)-র। তবে প্রেমের থেকেও বেশিও , তাশার প্রতি যৌন আকর্ষণে আকৃষ্ট হতে থাকে রাজবীর। এদিকে, রাজবীরের বড় ভাই আরিয়ানের গার্লফ্রেন্ড (ইলহানা ঢিলোঁ) থাকা সত্ত্বেও , সেও আকৃষ্ট হয়ে পড়ে তাশার প্রতি। আর এখান থেকেই ঘুরে যায় গল্পের মোড়।

 অভিনয়

অভিনয়

এই ছবিতে অভিনয় নিয়ে কথা না বলাই ভালো! উর্বশী রাউতেলা যৌন আবেদন ছাড়া কোনও অংশেই অভিনয় দিয়ে মাত করতে পারেননি দর্শকের মন। অন্য়দিকে ভিভান ও করণ ওয়াহি কিছুটা দক্ষতা দেখাবার প্রচেষ্টা করেছেন। একা গুলশ গ্রোভারের পক্ষে অভিনয় দ্বারা ফিল্ম টেনে নিয়ে যাওয়া কঠিন ছিল।

পরিচালনা

পরিচালনা

বিশাল পান্ডেয়া এই ছবিতে যে গল্প তুলে ধরেছেন, তা নতুন বোতলে পুরনো সুরার মতো! অন্যদিকে ছবির পরিচালনাও বেশ পলকা ঠেকেছে অনেক কটি জায়গায়। বেশকিছু ফাঁক ফোঁকরে ভরা এই গোটা ছবিটির পরিচালনা সেভাবে আকর্ষণ করেত পারেনি।

সঙ্গীত

সঙ্গীত

তানিস্ক বাগচি, অর্ক, মিঠুন ওই তিন সঙ্গীত পরিচালক ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন। 'আশিক বানায়া'-র রিমিক্স ছাড়া এই ছবিতে বাকি কোনও গানই সেভাবে মনগ্রাহী হতে পারেনি।

সবশেষে

সবশেষে

যৌনতা আর উর্বশী রাউতেলাকে দিয়ে ছবি বহুদূর পর্যন্ত টেনে নেওয়ার চেষ্টা করা হলেও, এই ছবি বিভিন্ন অংশ হতাশকরেছে দর্শককে। তবুও উইকেন্ডে এক্কোবারেই কোনও কিছু করার না থাকলে, দেখে আসতে পারেন এই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+