Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Adipurush Movie Review: কেমন হল বিগ বাজেটের 'আদিপুরুষ'! আদৌও খুশি হতে পারলেন দর্শকরা

Adipurush Movie Review: ২০২৩ সালের অন্যতম বড় বাজেটের ছবি Adipurush। গত কয়েকমাস ধরেই সিনেপ্রেমীরা এই ছবি নিয়ে অপেক্ষায় ছিলেন। অবশেষ অপেক্ষার অবসান। ইতিমধ্যে দেশের একাধিক সিনেমাঘরে রিলিজ হয়ে প্রভাস অভিনীত 'আদিপুরুষ'।

তবে এই ছবি যতটা হাইপ তুলেছিল ততটা দর্শকদের নজর কাটতে পারিনি বলেই (Adipurush First Review) জানা যাচ্ছে। বিশেষ করে সিনেমায় (Adipurush) ব্যবহৃত সংলাপ নিয়ে মোটেই সন্তুষ্ট নন দর্শকরা। আর তা নিয়ে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

image of Adipurush

VFX নিয়েও খুশি নন দর্শকরা

এমনকি VFX নিয়েও খুশি নন দর্শকরা। কেউ কেউ লিখছেন, যেমনটা VFX এর আশা করা হয়েছিল। তা মোটেই নয়। সংলাপ নিয়ে কেউ কেউ আবার লিখছেন, সিনেমাতে যে সংলাপ ব্যবহার করা হয়েছে তা শুনে মোটেই সন্তুষ্ট হওয়া যাচ্ছে না। এমনকি এই বিষয়ে বেশ কিছু উদাহারণও দর্শকরা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন। আর তা তুলে ধরে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

image of Adipurush

Adipurush Movie Review: খুশি নন সিনেমা বিশ্লেষকরা

অন্যদিকে সিনেমা বিশ্লেষক বিশ্বজিত প্যাটেল আদিপুরুষ (Adipurush Movie Review) দেখে মোটেই সন্তুষ্ট নন। তিনি সরাসরি Disappointed বলে ব্যাখ্যা করেছেন। সোশ্যাল মিডিয়াতে সিনেমার VFX থেকে সিনেমার গল্প নিয়ে সমালোচনা করেছেন। বিশ্বজিত প্যাটেলের কথাতে, আদিপুরুষ বলিউডের গেম-চেঞ্জার হতে পারত। কিন্তু সেই সুযোগ নষ্ট হয়েছে। এমনকি প্রভাসের অভিনয় নিয়েও প্রশ্ন তুলেছেন সিনেমা বিশ্লেষক। কার্যত একই মত সিনেপ্রেমীদেরও।

image of Adipurush

আদিপুরুষের ব্যাপক প্রশংসা

তবে একটা অংশের কাছে আদিপুরুষ একেবারে ব্লক ব্লাস্টার (Adipurush Movie Review) সিনেমা। এক ইউজার সোশ্যাল মিডিয়াতে আদিপুরুষের ব্যাপক প্রশংসা করেছেন। রিভিউ দিয়ে তিনি লিখছেন, আদিপুরুষ দারুন একটা সিনেমা। প্রভাসের অভিনয় নিয়েও প্রশংসা করেছেন ওই সিনেপ্রেমী। এমনকি সিনেমাটে ব্যবহৃত গানেরও প্রশংসা করেছেন। তবে সিনেমাতে ব্যবহৃত VFX তাঁকেও সন্তুষ্ঠ করটে পারেনি। তবে ওই সিনেপ্রেমীর কাছে আদিপুরুষ ব্লকব্লাস্টার বলেই ব্যাখ্যা করেছেন।

image of Adipurush

রামায়ণের গল্পের উপর ভিত্তি করেই এই ছবি

প্রায় ৫০০ কোটি টাকার সিনেমা (Adipurush Movie Review) আদিপুরুষ। মূলত রামায়ণের গল্পের উপর ভিত্তি করেই এই ছবি তৈরি করা হয়েছে। যেখানে সীতাঁর চরিত্রে রয়েছেন কৃতী স্যানন। এছাড়াও একাধিক অভিনেতা-অভিনেত্রী রয়েছে। টিজার-প্রেমো মুক্তির সময় থেকেই নানা বিতর্ক তৈরি হয় এই ছবি নিয়ে। তবে সিনেমা তৈরির খরচের নাকি ৮৫ শতাংশ নির্মাতারা ইতিমধ্যে তুলে নিয়েছেন বলে খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+