Bharat Movie Review: ইদে এবারেও কি 'সলমনোচিত' ব্লকবাস্টার পাচ্ছে বলিউড!'ভারত' কোন ইঙ্গিত দিল
ফের একবার ইদের মরশুমে বলিউড 'সুলতান' সলমন খান। ইদের দিন 'ভারত' মুক্তি ঘিরে দেশের সর্বত্রই পারদ চড়েছে ভাইজান -ভক্তদের।
ফের একবার ইদের মরশুমে বলিউড 'সুলতান' সলমন খান। ইদের দিন 'ভারত' মুক্তি ঘিরে দেশের সর্বত্রই পারদ চড়েছে ভাইজান -ভক্তদের। দক্ষিণ কোরিয়ার ফিল্ম ' ওড টু মাই ফাদার' থেকে অনুপ্রাণিত হয়ে সলমনের 'ভারত' বলেছে এক বাবা-ছেলের কাহিনি। যে সম্পর্কের বেড়ে চলার সঙ্গে সঙ্গেই এগিয়ে যায় আরও এক সম্পর্কের গল্পয তা হল একটি দেশ ও তার নাগরিকের মধ্যের সম্পর্ক।

আবেগ ও সলমন খান!
'ভারত' ছবিটির পরতে পরতে রয়েছে জড়িয়ে রয়েছে আবেগঘন বেশ কিছু দিক। বহু সলমন ভক্তেরই তাতে মনে পড়ে যেতে পারে, 'বজরঙ্গি ভাইজান ' ছবির কথা। 'ভারত' ছবির গল্প ১৯৪৭ এর প্রেক্ষাপট নিয়ে শুরু হয়েছে। ইন্দো-পাক সীমান্তে কাঁটাতার বসতেই বহু মানুষের জীবনে একাধিক পরিবর্তন ঘনিয়ে আসে। সেরকমই একজন ভারত (সলমন খান)। যে ছেলে দেশ ভাগের সময় নিজের বাবা ও বোনের থেকে আলাদা হয়ে গিয়েছিল। এরপর থেকেই বিচ্ছিন্ন হওয়া পরিবারকে এক ফিরে পাওয়ার লড়াই শুরু হয় ভারতের। মায়ের সঙ্গে ফের একবার বাবাকে মিলিয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে অসম এক যুদ্ধ শামিল হয়ে যায় ভারত। এই পথ চলায় সে পাশে পায় কুমুদকে (ক্যাটরিনা)।

পরিচালনা
আলি আব্বাস জাফর 'ভারত' ছবিতে সলমনের 'ভারত' চরিত্রটিতে একটা সুপ্ত সুরজ বরজাতিয়ার ছোঁয়া দিয়ে রেখেছেন। তার সঙ্গে চিত্রনাট্য জুড়ে আবেগ আর মনোরঞ্জনের সমস্ত মশলা দিয়ে ফের একবার 'বজরঙ্গি ভাইজান' এর স্মৃতি উস্কে দেওয়ার চেষ্টা করেছেন আলি।

সবশেষে
এই ছবিতে যদি সবচেয়ে বেশি আকর্ষণীয় কোনও দিক থেকে থাকে,তাহলে তা ছবির গান। এরপরেই থাকবে আলি আব্বাস জাফরের পরিচালনার মুন্সিয়ানা। আর যা গোটা ফিল্ম জুড়ে পরতে পরতে সুগন্ধী আতরের মতো রয়ে গিয়েছে, তা হল সলমনের স্টারডম। সব মিলিয়ে ইদ ২০১৯ এর বাজারে জমজমাট সলমনের ফিল্ম 'ভারত'।












Click it and Unblock the Notifications