'বধাই হো' মুভি রিভিউ: আয়ুষ্মান-নীনার ছবি কোন বার্তায় সজাগ করল দর্শককে!

জীবন উপভোগ করার কি কোনও বয়স থাকতে পারে? বয়স দিয়ে জীবনকে বিচার করা কতটা সঠিক? ভালোবাসা, মন্দোবাসা সবকিছু কি ঠিক করে দেবে বয়স?

Rating:
3.5/5
Star Cast: আয়ুষ্মান খুরানা, সানায়া মালহোত্রা, নীনা গুপ্তা
Director: অমিত শর্মা

জীবন উপভোগ করার কি কোনও বয়স থাকতে পারে? বয়স দিয়ে জীবনকে বিচার করা কতটা সঠিক? ভালোবাসা, মন্দোবাসা সবকিছু কি ঠিক করে দেবে বয়স? এমনই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজেছে আয়ুষ্মান খুরানা , নীনা গুপ্তা, সানায়া অভিনীত ছবি 'বধাই হো'।

প্রেক্ষাপট

প্রেক্ষাপট

অমিত শর্মা পরিচালিত এই ছবির গল্প প্রিয়ম্বদা কৌশিককে (নীনা গুপ্তা) ও জিতেন্দ্র কৌশিক (গজরাজ রাও)কে নিয়ে । ফিল্মের গল্পে দেখানো হয়েছে, এক মধ্যবিত্ত পরিবারের বর্ষীয়ান এক মহিলা প্রিয়ম্বদা গর্ভবতী হয়ে পড়েছেন। তাঁর সন্তান নকুল (আয়ুষ্মান খুরানা) ও গুল্লারের কাছে পরিস্থিতি সমস্যাজনক হয়ে ওঠে। মায়ের এই গর্ভবতী হওয়ার ঘটনা সমাজের কাছে তাঁদের অপদস্ত হওয়ার সামিল বলে মনে হতে থাকে। এরপর পরিস্থিতি কোনদিকে এগোয় সেই নিয়েই ফিল্মের গল্প।

অভিনয়

অভিনয়

ছবিতে গজরাজ রাও আকর্ষণীয় অভিনয় উপহার দিয়েছেন। সংলাপ থেকে অভিব্যক্তিতে চেনা ছন্দে ধরা দিয়েছেন নীনা গুপ্তাও। তবে আয়ুষ্মান খুরানা সহ একাধিক তারকার সঙ্গে সমান তালে দাপটে অভিনয়কে সাবলীল ছন্দে এগিয়ে নিয়ে গিয়েছেন সানায়া মালহোত্রা। 'অন্ধাধুন' এর পর আয়ুষ্মান ফের প্রমাণ করলেন ইন্ডাস্ট্রির তাঁকে কতটা দরকার।

পরিচালনা

পরিচালনা

গল্পের পরতে পরতে চমক, আকর্ষণীয় সিটকম এ মাত করেছে 'বাধাই হো' ছবির গল্প। বলিউড যে নতুন ধারার ছবির ঘরানায় এগিয়ে চলেছে, সেই তালিকায় পড়ে 'বাধাই হো'। সংলাপের শব্দ চয়ন থেকে গল্প বলার বুনোটে প্রেক্ষাপট বেছে নেওয়ায় কার্যত দর্শক মন জয় করে নিয়েছেন পরিচালক অমিত শর্মা।

সবশেষে

সবশেষে

উৎসবের আমেজ জমিয়ে রাখতে সপরিবারে দেখে আসতেই পারেন 'বাধাই হো'। একঝাঁক গুণী তারকাদের অভিনয়ের সঙ্গে সাবলীল ছন্দে এগিয়ে চলা একটি গল্প উপহার পাওয়া যাবে এই ছবিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+