সময় বয়ে যায়, শাহরুখ থেকে সুহানার মেহেন্দি, মন ভালো হতে বাধ্য

আজও শাহরুখ খানের মেহেন্দি লাগাকে রাখনা সুরটা শুনলে মনটা ভরে ওঠে নস্টালজিয়ায়। কিন্তু সময় তো আর থেমে থাকে না, সে এগিয়ে যায় নিজের মতো।

বিয়ের মরশুম চারদিকে। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা সিজনের সেরা বিয়েটা অবশ্য সেরে ফেলেছেন। কিন্তু তাদের বিয়ের পরই এ মরশুমে বিয়েটা যেন দারুণ ইন।

মরশুমের সেরা বিয়ে

মরশুমের সেরা বিয়ে বিরাট- অনুষ্কার। এতটাই জোরদার বিয়ে করেছেন এই দুই তারকা যে বিজ্ঞাপন দুনিয়ায়ও এড়িয়ে যেতে পারেনি। সংবাদ শিরোনামের বিভিন্ন ইস্যু নিয়ে বিজ্ঞাপন তৈরি করা জনপ্রিয় সংস্থা আমূলের বিজ্ঞাপনেও জায়গা করে নিয়েছে এই বিয়ে। বিজ্ঞাপনের ট্যাগলাইন 'কোহলি সাজা কে রাখনা, মেহেন্দি লাগা কে রাখনা। '

মেহেন্দি লাগাকে রাখনা

বিয়ের গান বললেই যে সব গানগুলির লাইন মাথায় ভেসে আসে তার মধ্যে মেহেন্দি লাগা কে রাখনা অন্যতম। শাহরুখের সেই আসর জমানো নাচ বিয়েতে মাস্ট।

এবার সুহানার মেহেন্দি সেশন

এবার সুহানার মেহেন্দি সেশন

জোরতার এই বিয়ের সিজনে শাহরুখ কন্যাও বেশ মত্ত। তিনিও বিয়ের নিমন্ত্রণ উপলক্ষ্যে হাতে মেহেন্দি পরে একেবারে ট্র্যাডিশানাল ভারতীয় সাজে।

ফুলের সাজে সুহানার রূপ

ফুলের সাজে সুহানার রূপ

শাহরুখ খান কন্যা অপূর্ব প্যাস্টল পিঙ্ক শেডের লেহেঙ্গায় ছিলেন। মাথায় ফুলের টিকলি। এক কথায় মাধুর্য ভরা মাদকতা।

বিভিন্ন সময় বিভিন্ন রূপ

বিভিন্ন সময় বিভিন্ন রূপ

কখনও ফ্লোরাল সাজ তো কখনও একবারে গ্ল্যাম ডিভা। রূপোলি জরির লেহেঙ্গায় শাহরুখ কন্যা যেন প্রথমার চাঁদ।

পুরো সাজটাই ট্র্যাডিশানাল

পুরো সাজটাই ট্র্যাডিশানাল

সুহানাকে বেশির ভাগই ওয়েস্টার্ন আউটফিটেই ছবি দেখা যায়। সেখানে বিয়ে বাড়ি উপলক্ষ্যে একের পর এক ছবি উঠবে, ফলে পোশাকও অনেক চাই নিশ্চয়। মেরুণ লেহঙ্গা চোলিতেও নজর কাড়লেন সুহানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+