ইয়ার এন্ডার ২০২২: চলতি বছরে দক্ষিণী অভিনেতাদের মধ্যে কে কে বেশি পারিশ্রমিক নিয়েছেন

ইয়ার এন্ডার ২০২২: চলতি বছরে দক্ষিণী অভিনেতাদের মধ্যে কে কে বেশি পারিশ্রমিক নিয়েছেন

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয়তা বর্তমানে দেশ জুড়ে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ ভারতীয় সিনেমার সাফল্য দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আধিপত্য বিস্তার করেছে। ধীরে ধীরে দক্ষিণী অভিনেতারা বলিউডের সুপারস্টারদের ছাপিয়ে এক ধাপ এগিয়ে গেছে। বিশেষ করে বক্স অফিসে রমরমা ব্য়বসা হিন্দি চলচ্চিত্র নির্মাতাদের চিন্তায় ফেলেছে। যে কোন অভিনেতার বলিউডে অভিনয় করার স্বপ্ন থাকে। বলিউডে অভিনয় দক্ষতা প্রমাণ করতে পারলে সাফল্যের সিড়িতে পা রাখা যায়, বলে অনেকের ধারনা থাকে। বলিউড তারকাদের মতোন কিন্তু দক্ষিনী তারকারদেরও কিন্তু পারিশ্রমিক কিন্তু অনেক। জানুন ২০২২ সালে উচ্চ পারিশ্রমিক পাওয়া তারকারা কারা।

রজনীকান্ত

রজনীকান্ত

দক্ষিনী সিনেমার সুপারস্টার বলা চলে রজনীকান্তকে। তিনি ১৯৭৫ সালে তাঁর কমজীবন শুরু করেছিলেন। তাঁর অসাধারণ অভিনয়ের জেরেই তিনি আজ জনপ্রিয়। তিনি বহু সুপারহিট সিনেমা অনুগামীদের উপহার দিয়েছেন। রজনীকান্ত তাঁর অভিনয় শুরু করেছিলেন তামিল সিনেমা দিয়ে। তামিল সিনেমা অপূর্ব রাগাঙ্গাল ছবি দিয়ে তিনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। অভিনেতা তামিল, তেলেগু, কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করেছেন। ১৯৮৩ সালে অভিনেতা হিন্দি সিনেমায়ও অভিনয় করেছেন। রজনীকান্ত প্রথম হেমা মালিনী ও অমিতাভ বচ্চনের সঙ্গে আন্ধা কানুন সিনেমায় অভিনয় করেছিলেন। সেখানেও তিনি যথেষ্টভাবে প্রশংসিত হয়েছিলেন। সুপারস্টার রজনীকান্তের চলতি বছরে একটি সিনেমার জন্য ১২০ কোটি টাকা নিয়েছিলেন।

 থালাপতি বিজয়

থালাপতি বিজয়

দক্ষিণী সিনেমার খুব জনপ্রিয় মুখ হলেন থালাপতি বিজয়। তিনি সুলতান নামেও পরিচিত। ১৯৮৪ সালে তিনি তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তামিল ভাষার সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন অভিনেতা। জনপ্রিয় তামিল ছবির পরিচালক এস. এ. চন্দ্রশেখরের পুত্র। তিনি খুশি, ঘিল্লি, থেরী, মাস্টার, বিগিল সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। অভিনেতা যে খুব সুন্দর অভিনয় করেন তা তাঁর অভিনীত সিনেমা দেখলে বোঝা যায়। অভিনেতার যে পারিশ্রমিক যে খুব বেশি হবে তা বলাই যায়। তিনি 'ভারিসু' সিনেমার ১২৫ কোটি টাকা নিয়েছেন।

 অজিত কুমার

অজিত কুমার

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা হলেন অজিত কুমার। চলতি বছরে পরিচালক বনি কাপুরের সঙ্গে এবার তিনটি ছবিতে জুটি বেধেছেন অভিনেতা। যে খবরে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা। একটি সিনেমার জন্য অভিনেতা ১২০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন। আরেকটি সিনেমার জন্য ১০৫ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন। সিনেমাগুলি পরিচালনা করেছেন বিঘ্নেশ শিবন। প্রোডাকশনের হাউজের নাম লাইকা।

 সুরিয়া

সুরিয়া

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির সুপারস্টার হলেন সুরিয়া। দেশজুড়ে অভিনেতার রয়েছে অগণিত ভক্ত। তাঁকে এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন অনুগামীরা। তিনি তাঁর সুদক্ষ অভিনয়ের জোরে সকল অনুগামীদের মন জয় করেছেন। অভিনেতা প্রায় প্রতিটি সিনেমার জন্য ৭০ কোটি টাকা নেন। ইথারক্কুম থুনিন্ধবন সিনেমার জন্য ৫৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

 ধানুশ

ধানুশ

দক্ষিনী সিনেমার বিখ্যাত ও জনপ্রিয় অভিনেতা হলেন ধানুশ। তিনি একজন সুদক্ষ অভিনেতা ছাড়াও প্রযোজক, সুরকারও। অভিনেতা তামিল সিনেমার পরিচালক, প্রযোজক কস্তুরি রাজার দ্বিতীয় সন্তান। ২০০২ সালে অভিনেতা তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তাঁর অভিনয় ক্ষমতা দেখে স্তব্ধ হয়ে যান অনুগামীরা। তাঁর হাসি খুব পছন্দ করেন লাখো অনুগামীরা।

 শিবকার্থিকেয়ন

শিবকার্থিকেয়ন

দক্ষিণের আরও এক জনপ্রিয় তারকা হলেন শিবকার্থিকেয়ন। তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন ২০০৭ সালে। তিনি অভিনেতা ছাড়াও একজন গীতিকার, প্রযোজক। তাঁর সুন্দর অভিনয় দেখে মুগ্ধ থাকেন সকলে। তিনি সিনেমা পিছু ৩৫ কোটি টাকা করে নিয়ে থাকেন।

কমল হাসান

কমল হাসান

তামিল সিনেমার জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতা হলেন কমল হাসান। তামিল ছাড়াও তিনি কন্নড়, তেলেগু ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন। ১৯৫৯ সালে তিনি তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি অভিনেতা ছাড়াও একজন লেখক, গায়ক, রাজনীতিবিদ, প্রযোজক, পরিচালক। তাঁর সুদক্ষ অভিনয়ের জোরেই তিনি অনুগামীদের মনে বিস্ত্র জায়গা করে নিয়েছেন। তাঁর অভিনীত বিক্রম সিনেমার সাফল্যের পর অভিনেতা সিনেমা পিছু ৫০ কোটি টাকা নিয়ে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+