ইয়ার এন্ডার ২০২২: বছরভর কোন কোন ওয়েব সিরিজ নিয়ে সকলে বেশি মাতামাতি করেছেন, জানেন
ইয়ার এন্ডার ২০২২: বছরভর কোন কোন ওয়েব সিরিজ নিয়ে সকলে বেশি মাতামাতি করেছেন, জানেন
বর্তমান সময় এগিয়েছে, দিনে দিনে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। আমরা সবই হাতের কাছে পাচ্ছি। যেমন- ঘরে বসেই আমরা উবের, ওলা বুক করতে পাচ্ছি, শুধু কী তাই, খাবার থেকে ওষুধ, যা আমারা বুক করলেই বাড়িতে দিয়ে যাচ্ছে। ঠিক তেমনি সময়ের সঙ্গে সঙ্গে বিনোদন জগতও অনেক উন্নত হয়েছে। বর্তমান সময়ে মানুষ এখন ওয়েব সিরিজ দেখতে একটু বেশীই পছন্দ করেন। দেখুন ২০২২ সালে কোন কোন ওয়েব সিরিজ নিয়ে বিনোদন প্রেমী বেশি মাতামাতি করেছেন।

মেড ইন হেভেন
২০২২ সালে মানুষ খুব পছন্দ করেছেন এই মেড ইন হেভেন ওয়েব সিরিজিটি দেখতে। চলতি বছরের অন্যতম জনপ্রিয় ও প্রশংসিত সিরিজগুলির মধ্যে একটি হল মেড ইন হেভেন। ওয়েডিং প্ল্যানিংয়ের বিজনেস রয়েছে এমন দুজনের জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এই ওয়েব সিরিজটি। যা খুবই পছন্দ করেছেন দর্শকরা। দুর্দান্ত স্টোরিলাইন এবং অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন শোভিতা ধূলিপালা এবং করণ মেহরা। এটি অ্যামাজন প্রাইমে দেখেছেন সকলে। এখানে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন জোয়া আখতার, রীমা কাগদি।

ইয়ে মেরি ফ্যামিলি
এই ইয়ে মেরি ফ্যামিলি সিরিজটি ড্রামা ও কমেডি ভরপুর একটি ওয়েব সিরিজ। ২০১৮ সালের ১২ জুলাই মুক্তি পেয়েছিল। এটি অ্যামাজন প্রাইমে দেখা যাবে। এটি মুক্তি পাওয়ার বেশ জনপ্রিয় হয়েছিল। এখানে অভিনয় করেছেন মোনা সিং, রুহি খান, অকর্শ খুরানা -সহ অন্যন্যারা।

কোটা ফ্যাক্টরি
এই অসাধারণ ওয়েব সিরিজে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার ওরফে জিতু। এই সিরিজটি দেখে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন অনুগামীরা। মূলত সিরিজের গল্প রাজস্থানের কোটায় আইআইটি কোচিং নিতে যাওয়া পড়ুয়াদের উপর ভিত্তি করে। এই সিরিজের প্রথম শোটি ২০১৯ সালের ১৬ এপ্রিল ইউটিউবে প্রিমিয়ার হয়েছিল। যদি আপনি নিখরচায় সিরিজটি দেখতে চান তাহলে এটি দেখতে পারেন।

অসুর
যে সকল বিনোদন প্রেমী ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন তারা চলতি বছরে চুটিয়ে দেখেছেন এই অসুর নামক ওয়েব সিরিজটি। এখানে মূখ্য অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি, অনুপ্রিয়া গোয়েঙ্কা। এই সিরিজটি দেখা যাবে ভুট-এ। এটি পরিচালনা করেছেন ওনি সেন।

স্পেশ্যাল অপস
এই ওয়েব সিরিজিটির পরিচালনা করেছেন নীরজ পাণ্ডে। এখানে অভিনয় কয়েছেন কে কে, বিনয়, আদিল, আফতাব। ডিজনি হটস্টারে এটি দেখতে পাবেন। অডিট অফিসারের ভূমিকায় দেখা যাবে কালীপ্রসাদ মুখোপাধ্যায়। এই সিরিজটি দেখে মানুষ খুব খুশি হয়েছেন।

দ্য ফ্যামিলি ম্যান
২০২২ সালের ওয়েব সিরিজের মধ্যে জনপ্রিয় সিরিজ হল দ্য ফ্যামিলি ম্যান। অ্যাকশন ড্রামা সিরিজটি বিনোদন প্রেমীরা বেশি পছন্দ করেছেন। এটি সুপার হিট ও জনপ্রিয় ওয়েব সিরিজ। এখানে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। মধ্যবিত্ত মানুষের জীবনে কীভাবে স্ট্রাগল করেন, সেটাই ফুটে উঠেছে এই সিরিজের মাধ্যমে।

পাতাললোক
ওয়েব সিরিজটি মুক্তি পাওয়ার পরেই নানান বিতর্কের মুখে পড়তে হয়েছিল। কিন্তু সবকিছুকে ছাপিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। অনুষ্কা শর্মা প্রযোজিত এই ওয়েব সিরিজটির প্রথম সিজনই খুব জনপ্রিয় হয়েছে। এটি আপনি অ্যামাজন প্রাইমে দেখতে পাবেন।












Click it and Unblock the Notifications