২০২১ সালে বলিউডের এই তারকারা নিজেদের সম্পর্ককে ইনস্টাগ্রামের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন
বলিউডের এই তারকারা নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন
২০২১ সাল অবশ্যই ভালোবাসার বছর হিসাবে গণ্য হবে। একদিকে যেমন রাজকুমার রাও–পত্রলেখা, ইয়ামি গৌতম–আদিত্য ধর, ক্যাটরিনা–ভিকির মতো একাধিক বলিউড তারকারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, অন্যদিকে বেশ কিছু বি–টাউনের তারকারা কিছুটা এগিয়ে নিজেদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। রাকুল প্রীত সিং–জ্যাকি ভাগনানি, আথিয়া শেট্টি–কেএল রাহুল সহ এমন অনেক তারকা রয়েছেন যাঁরা এতদিন তাঁদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ আঁটলেও এ বছর তাঁরা সিদ্ধান্ত নেন যে এবার তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসা উচিত।
রাকুল প্রীত সিং–জ্যাকি ভাগনানি
রাকুল প্রীত সিংয়ের ৩১তম জন্মদিনে তিনি জ্যাকি ভাগনানির সঙ্গে তাঁর সম্পর্ককে শিলোমহর দেন। রাকুল সোশ্যাল মিডিয়ায় তাঁর ও জ্যাকির হাত ধরে চলার ছবি পোস্ট করে লেখেন, 'ধন্যবাদ আমার ভালোবাসা! এ বছর তুমি আমার সবচেয়ে বড় উপহার! আমার জীবনে রঙ ভরার জন্য তোমায় ধন্যবাদ, আমায় অনবরত হাসানোর জন্য ধন্যবাদ! তোমার এরকম হোয়ার জন্য ধন্যবাদ!আমরা একসঙ্গে আরও স্মৃতি তৈরি করব।' অন্যদিকে একই ছবি শেয়ার করে জ্যাকি লেখেন, 'তোমায় ছাড়া সকাল যেন সকালের মতো নয়, সবচেয়ে সুস্বাদু খাবারেও মজা নেই। সবচেয়ে সুন্দর আত্মাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠালাম, যে আমার কাছে গোটা বিশ্ব। তোমার হাসির মতোই তোমার দিন হয়ে উঠুক রৌদ্রোজ্জল এবং তোমার মতোই সুন্দর। শুভ জন্মদিন আমার ভালোবাসা'। সূত্রের খবর রাকুল ও জ্যাকি ২০২২ সালে বিয়ে করতে পারেন।
বিদ্যুৎ জামওয়াল ও নন্দিতা মাহতানি
এ বছরের সেপ্টেম্বরে বিদ্যুৎ জামওয়াল ও ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহাতানি তাজমহলের সামনে থেকে নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর তাঁদের বাগদান নিয়ে গুঞ্জন শুরু হয়। ইনস্টাগ্রামে দু'টি ছবি দেন বিদ্যুৎ। প্রথমটিতে দেখা যাচ্ছে, হারনেস পরে একে অপরের হাত ধরে দেওয়াল বেয়ে উঠছেন বিদ্যুৎ এবং নন্দিতা। দ্বিতীয়টিতে তাজমহলের সামনে দেখা গিয়েছে দু'জনকে। ছবিগুলি দিয়ে বিদ্যুৎ লিখেছিলেন, 'কম্যান্ডোর মতো করে বাগদান সারলাম।' লেখার পাশে একটি আংটির ইমোজি জুড়ে দিয়েছিলেন বিদ্যুৎ। তার সঙ্গেই জানিয়েছেন ১ সেপ্টেম্বর শুভ কাজটি সেরে ফেলেছেন তিনি। নেহা ধুপিয়া এই পোস্টে দু'জনকেই অভিনন্দন জানান। এর কিছুদিন পরই বিদ্যুৎ ও নন্দিতা দু'জনেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্কের খবর প্রকাশ্যে আনেন। মনে করা হচ্ছে আগামী বছরই চারহাত এক হতে চলেছে।
লিয়েন্ডার পেজ ও কিম শর্মা
'মহব্বত' খ্যাত কিম শর্মা ও লিয়েন্ডার পেজের গোয়ার ছুটি কাটানোর ছবি ভাইরাল হতেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায়। বেশ কিছুদিন সম্পর্ক নিয়ে মুখে কুলুপ আঁটার পর অবশেষে নিজেই সমস্ত গুঞ্জনে সিলমোহর দিলেন কিম শর্মা। অগাস্টে কিম শর্মা ইনস্টাগ্রামে ভালোবাসা খুঁজে পাওয়ার পোস্ট দেন। বেশ কয়েকদিন ধরেই প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডারের সঙ্গে এই বলি অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন চলছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেরাই প্রকাশ্যে আনলেন ছবি। কিম শর্মা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রেমিক লিয়েন্ডারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরার দিকে হেসে পোজ দিয়েছেন অভিনেত্রী। আর তাঁর দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছেন লিয়েন্ডার। সাদা ড্রেসে নেটিজেনদের নজর কেড়েছেন কিম। অন্যদিকে লিয়েন্ডার পেজ পড়েছিলেন নীল শার্ট ও ডেনিম। তারকা যুগলের এই ফ্রেমবন্দি ছবি দেখে 'কিউট' তকমা দিয়েছে নেটপাড়া। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ছবি। কমেন্ট বক্স ভরে গিয়েছে শুভেচ্ছাবার্তায়।
কেএল রাহুল ও আথিয়া শেট্টি
ভারতীয় ক্রিকেট তারকা কেএল রাহুল ও আথিয়া শেট্টির প্রেম নিয়ে গুঞ্জন চললেও এবার তা প্রকাশ্যে চলে এল। আথিয়ার ২৭তম জন্মদিনে রাহুল খুব মিষ্টি একটি ছবি পোস্ট করেন, যেখানে আথিয়ার থেকে চোখ সরাতে পারছেন না রাহুল। দারুণ এই ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে রাহুল জন্মদিনের শুভেচ্ছা জনান আথিয়াকে। আথিয়া তাঁর প্রতিক্রিয়া জানান হার্ট ইমোজি দিয়ে। এরপর এই দু'জন সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ছবি পোস্ট করে তাঁদের সম্পর্কের ইঙ্গিত দেন। যদিও জুলাইতে ক্রিকেটার ইশান্ত শর্মার স্ত্রী প্রতিমা সিং একটি ছবি পোস্ট করেন, যেখানে আথিয়া ও রাহুলও রয়েছেন এবং তিনি জানান যে তাঁরা সম্পর্কে রয়েছেন।
সুজান খান ও আর্সলান গোনি
আর্সলান গোনির জন্মদিনেই সুজান খান তাঁর সঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। হৃত্ত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী লেখেন, 'শুভ শুভ জন্মদিন...বিশ্বের সবচেয়ে সেরা জিনিস যেম তুমি পাও আমি এটাই প্রার্থনা করব।' আর্সলান এই পোস্টের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি ভালোবাসি তোমায় লেখেন এবং এরপরই তাঁদের সম্পর্কে সিলমোহল পড়ে।












Click it and Unblock the Notifications