৫৫ কোটি টাকা প্রত্যাহার হলেও, সুশান্তের অ্যাকাউন্ট থেকে রিয়ার কাছে অর্থ স্থানান্তর হয়নি, দাবি ইডির

৫৫ কোটি টাকা প্রত্যাহার হলেও, সুশান্তের অ্যাকাউন্ট থেকে রিয়ার কাছে অর্থ স্থানান্তর হয়নি, দাবি ইডির

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারকে। প্রায় ১৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি খতিয়ে দেখছে সুশান্তের অ্যাকাউন্ট থেকে গত এক বছরে অর্থ তোলার বিষয়টি। যদিও ইডি সূত্রে জানা গিয়েছে যে সুশান্তের অ্যাকাউন্ট থেকে রিয়া বা তাঁর পরিবারের কোনও সদস্যের অ্যাকাউন্টে সরাসরি কোনও টাকা স্থানান্তর হয়নি।

৫৫ কোটি টাকা তোলা হয়েছে

৫৫ কোটি টাকা তোলা হয়েছে

ইডি জানিয়েছে, সুশান্তের কোটাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৫৫ কোটি টাকা তোলা হয়েছে। সূত্রের খবর, এজেন্সি এই টাকা তোলার বিষয়টি ট্যাক করছে। ইডি সূত্রের খবর, সুশান্তের অ্যাকাউন্ট থেকে গত আর্থিক বছরের প্রথমদিকে ১৫ কোটি টাকা তোলা হয়েছিল এবং তা ব্যবহার হয়েছে আয়কর ও ভ্রমণ-সংক্রান্ত বিষয় সহ অন্যান্য খাতে। ইডির তদন্তে দেখা গিয়েছে, সুশান্তের ব্যাঙ্কে রিয়ার কোনও জয়েন্ট অ্যাকাউন্ট নেই প্র‌্যাত অভিনেতার সঙ্গে। গত ১৪ জুন আত্মহত্যা করেন সুশান্ত সিং।

রিয়ার আয়ের চেয়ে ব্যয় বেশি ছিল

রিয়ার আয়ের চেয়ে ব্যয় বেশি ছিল

সূত্রের খবর, রিয়াকে তাঁর আয় ও খরচের বিষয়ে জিজ্ঞাসা করা হয়, কারণ এই দুইয়ের মধ্যে কিছু গরমিল লক্ষ্য করা গিয়েছে। তাঁকে তায় আয় ও বিনিয়োগের সমস্ত রেকর্ড জমা দিতে বলা হয়েছে। রিয়া এবং তাঁর ভাই শৌভিক ফ্রন্ট ইন্ডিয়া ফর ওয়ার্ল্ড ফাউন্ডেশন ও ভিভিডরেজ রিয়ালিট্যাক্স প্রাইভেট লিমিটেড নামে দু'‌টি ফার্মের ডিরেক্টর। ২০২০ সালের জানুয়ারিতে তৈরি হয় হোয়াইল ফ্রন্ট ও ২০১৯ সালের সেপ্টেম্বরে তৈরি হয় ভিভিডরেজ।

ইডি রিয়ার আর্থিক বিষয়টি নিয়ে তদন্ত করবে

ইডি রিয়ার আর্থিক বিষয়টি নিয়ে তদন্ত করবে

রিয়া এবং তাঁর পরিবারের দ্বারা কেনা দু'‌টি সম্পত্তির বিষয়ও খতিয়ে দেখবে ইডি। সুশান্তের বাবার দায়ের করা অভিযোগে বলা হয়েছে, প্রয়াত অভিনেতার অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি গত এক বছরে আত্মসাৎ করা হয়েছে। যে ব্যক্তির অ্যাকাউন্টে গিয়েছে তার সঙ্গে সুশান্তের কোনও সম্পর্ক নেই। এছাড়াও সুশান্তের অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডও খতিয়ে দেখতে বলা হয়েছে অভিযোগে, যাতে কোনও অর্থ রিয়া বা তাঁর পরিবারের কাছে গিয়েছে কিনা।

ইডি কাদের কাদের জিজ্ঞাসাবাদ করল

ইডি কাদের কাদের জিজ্ঞাসাবাদ করল

এখনও পর্যন্ত ইডি রিয়া, তাঁর ভাই শৌভিক, বাবা ইন্দ্রজিত, তাঁর ব্যবসার ম্যানেজার শ্রুতি মোদী, সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, যাকে রিয়াই রেখেছিলেন এবং সুশান্ত-রিয়ার চাটার্ড অ্যাকাউন্টেন্ট ও অভিনেতার বোন মিতু সিংকে জিজ্ঞাসাবাদ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+