কেন জয়াকে সরিয়ে স্বস্তিকাকে নিজের ছবিতে রাখলেন সৃজিত! মুখ খুললেন পরিচালক

শহরের এক নামী হোটেলে চলছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'শাহজাহান রেজেন্সি'-র শ্যুটিং। মাল্টি স্টারকাস্টের এই ছবিতে থাকছেন একধাঁক নামী টলিউড তারকা।

শহরের এক নামী হোটেলে চলছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'শাহজাহান রেজেন্সি'-র শ্যুটিং। মাল্টি স্টারকাস্টের এই ছবিতে থাকছেন একঝাঁক নামী টলিউড তারকা। রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়রা। ছবিতে অভিনয়ের কথা ছিল জয়া আহসানেরও। তবে তাঁকে সরিয়ে ছবিতে আনা হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।

কেন জয়াকে সরিয়ে স্বস্তিকাকে নিজের ছবিতে রাখলেন সৃজিত! মুখ খুললেন পরিচালক

সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে একটা সময়ে সম্পর্কের গুঞ্জন ওঠে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে। যদিও বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান জয়া। এরপরই শোনা যাচ্ছিল, সৃজিতের পরবর্তী ছবি 'শাহজাহান রিজেন্সি'তে অভিনয় করতে চলেছেন জয়া। কিন্তু শেষমেশ হঠাৎই জয়াকে সরিয়ে সেই জায়গায় ফিল্মে স্বস্তিকাকে নিসে আসেন সৃজিত। উল্লেখ্য, সৃজিতের 'প্রাক্তন' বান্ধবী স্বস্তিকা জয়ার জায়গায় আসা নিয়ে বেশ সরগরম টলিউড। বিষয়টি নিয়ে যাবতীয় বিতর্কের প্রসঙ্গে মুখ খুলেছেন পরিচালক সৃজিতই।

সৃজিত জানান, স্ক্রিপ্টটি নিয়ে যখন তিনি পরে আরেকবার কাজ করছিলেন তথন তাঁর মনে হয় ওই চরিত্রটিতে জয়ার জায়গায় স্বস্তিকাকে মানাবে বেশি। পাশাপাশি তিনি জানান, জয়ার অভিনয় দক্ষতা সঠিক বিচার পাবে না ওই চরিত্রটিতে। তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন সৃজিত। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন যে এই নিয়ে কোনও বিতর্ক থাকাই উচিত নয়। উল্লেখ্য, পুজোতে আসছে সৃজিত পরিচালিত ছবি 'এক যে ছিল রাজা'। যে ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জয়া আহসান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+