জয়ললিতা সেজেছেন কঙ্গনা, প্রকাশ্যে এল ‘থালাইভি’ ছবির ফার্স্ট লুক
প্রথমে দেখলে হয়ত চিনতে পারবেন না। আর না চেনাটাই স্বাভাবিক। মেক–আপের দৌলতে তিনি কঙ্গনা রানাওয়াত থেকে হয়ে গিয়েছেন প্রয়াত তামিলনাড়ু মুখ্যমন্ত্রী জয়ললিতা। শনিবার নতুন ছবি 'থালাইভি’র ফার্স্ট লুকে দেখা গেল কঙ্গনাকে।

ছবির পোস্টারে কঙ্গনাকে চেনার কোনও উপায়ই নেই। তনি সবুজ রঙের শাড়ি এবং কাপড় দিয়ে গলা পর্যন্ত ঢেকে দুই আঙুল দিয়ে জয়ের চিহ্ন দেখাচ্ছেন। এই বায়োপিকে কঙ্গনাকে দেখা যাবে জয়ললিতার একেবারে প্রথমদিকের চরিত্রে, যখন তিনি অভিনেত্রী ছিলেন। 'থালাইভি’র পরিচালক বিনয় এবং সহ–প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দুরি ও শৈলেশ আর সিং। অভিনেতা অরবিন্দ স্বামীকে অভিনেতা ও জয়ললিতার রাজনৈতিক মেন্টর এমজি রামচন্দ্রনের ভূমিকায় দেখা যাবে।
The legend we know, but the story that is yet to be told!
— Team Kangana Ranaut (@KanganaTeam) November 23, 2019
Presenting #KanganaRanaut, in & as #Thalaivi. A film by #Vijay, arriving in cinemas on 26th June, 2020@KanganaTeam @vishinduri @ShaaileshRSingh @BrindaPrasad1 @KarmaMediaEnt @TSeries @vibri_media pic.twitter.com/lTLtcq0bsd
কঙ্গনা সবসময়ই নিজেকে প্রমাণ করার জন্য একটু অন্যধরনের অভিনয় করতে ভালোবাসেন। এর আগে 'মণিকর্ণ’–এও অভিনেত্রীর অভিনয় সকলের প্রশংসা কুড়িয়েছিল। অভিনেত্রী নিজেও এই ছবি নিয়ে যথেষ্ট উৎসাহিত রয়েছেন।
হিন্দি, তামিল এবং তেলেগুতে ২০২০ সালের ২৬ জুন মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে কঙ্গনার অত্যাধুনিক মেক–আপ করেছেন হলিউডের মেক–আপ আর্টিস্ট জেসন কলিনস।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications