২০২৩ সালের আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয় এই ভারতীয় ছবিগুলি, জানেন

মেট গালা শেষ হতে না হতেই এবার সকলের নজর কান ফিল্ম ফেস্টিভ্যালের দিকে। ইতিমধ্যে কিন্তু ফেস্টিভ্যালের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ১৬ মে থেকে শুরু হতে চলেছে কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩। ফেস্টিভ্যালটি চলবে আগামী ২৭ মে পর্যন্ত। ২০২৩ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালের আগেও এই সিনেমাগুলি প্রদর্শিত হয়েছিল কান ফিল্ম ফেস্টিভ্যালে। জানুন সেই ছবিগুলি নাম ।

দেবদাস সিনেমাটির কথা সকলেরই প্রায় মনে রয়েছে। শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং ঐশ্বর্য রাই বচ্চনের অভিনীত সিনেমাটি ২০০২ সালে প্রথম কান ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল। তবে সিনেমাটি ফের ২০২৩ সালে কান ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবদাস অবলম্বনে তৈরি করা হয়েছিল ছবিটি। ২০০২ সালের ১২ জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন সঞ্জয় লীলা বনশালী।

devdas


শৌনক সেনের 'অল দ্যাট ব্রিদস’ অস্কার প্রাপ্ত একটি সিনেমা। ২০২২ সালের কান ফেস্টিভ্যালে এই ছবিটি গিয়েছিল। ২০২৩ সালেও ছবিটি কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে বলে জানা গিয়েছে।আবহাওয়ার আমূল পরিবর্তনকে কেন্দ্র করে ছবি তৈরি করেছিলেন শৌনক সেন।

সালাম বোম্বে সিনেমাটি পরিচালনা, প্রযোজনা করেছেন মীরা নায়ার। ২০২৩ সালে কান ফেস্টিভ্যালে ছবিটি প্রদর্শিত হবে। এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নানা পাটেকর। ছবিটি সে সময় পছন্দ করেছিলেন সকল অনুগামীরাই। ১৯৮৮ সালের ১১ মে ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিটি কিন্তু আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল।

Salaam Bombay


১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা দো বিঘা জমিন। সিনেমাটি পরিচালনা করেছিলেন বিমল রায়। মুখ্য চরিত্রে বলরাজ সাহনি, নিরূপা রায়, নাজির হুসেন, রতন কুমার। এই সিনেমায় উঠে এসেছিল কৃষকদের বেদনা, যন্ত্রণার কথা, ছবিটি কান ফেস্টিভ্যালে মুক্তি পাবে।

গোদাবরী অসাধারণ একটি সিনেমাটি, ছবিটি পরিচালনা করেছিলেন জিতেন্দ্র জোশী। এটি একটি মারাঠি ছবি, সিনেমাটি ২০২৩ সালে কান ফেস্টিভ্যালে প্রদশিত হবে।

লাঞ্চ বক্স ছবিটি একটি রোমান্টিক ছবি। সিনেমাটি রীতেশ বাটরা পরিচালনা করেছিলেন। ২০১৩ সালের ১৯ মে মুক্তি পেয়েছিল, ২০১৯ সালেই সিনেমাটি কান ফেস্টিভ্যালে গিয়েছিল। আবার ২০২৩ সালেও কান ফেস্টিভ্যালে যাবে। সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ইরফান খান, নিমরত কাউর, নওয়াজউদ্দিন সিদ্দিকীকে।

lunch box


২০১৫ সালের ১৯ মে মুক্তি পেয়েছিল মাসান ছবিটি। সিনেমা বলিউড অভিনেতা ভিকি কৌশল অভিনীত প্রথম সিনেমা। শ্বেতা ত্রিপাঠিকে এই সিনেমায় অভিনয় করতে দেখা দেখা গিয়েছিল। ছবিটি ২০২৩ সালের কান ফেস্টিভ্যালে দেখানো হবে। ছবিটি পরিচালনা করেছেন নীরজ ঘেওয়ান পরিচালিত।

পথের পাঁচালী ছবিটি সম্পর্কে সকলেই জানেন। ১৯৫৫ সালের ২৬ অগাস্ট ছবিটি মুক্ত পেয়েছিল। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলতি বছরে কান ফেস্টিভ্যালে দেখানো হবে। ১৯৫৬ সালে সিনেমা কান ফেস্টিভ্যালে গিয়েছিল। এখনও সময় পেলে অনেকেই ছবিটি দেখেন।

রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট ছবিটি প্রাক্তন ISRO বিজ্ঞানী নাম্বি নারায়ণের একটি বায়োপিক। সিনেমাটি ছবিটি গুপ্তচরবৃত্তির মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হওয়া মহাকাশ বিজ্ঞানী নাম্বি নারায়ণনের গল্পের অপর ভিত্তি করে তৈরি হয়েছিল। রকেট্রি ছবিতে অভিনেতা আর মাধবনকে দেখা গিয়েছে নাম্বি নারায়ণের মুখ্য ভূমিকায় এবং অভিনেত্রী সিমরানকে দেখা যাবে মহিলা প্রধান চরিত্রে। ছবিতে গুলশান গ্রোভার কথিত এপিজে আবদুল কালামের চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি বলিউড অভিনেতা আর মাধবন পরিচালনা করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+