কেমন ছিল সুশান্ত সিং রাজপুতের আর্থিক পরিস্থিতি, ফাঁস করলেন তাঁর প্রাক্তন ম্যানেজার

কেমন ছিল সুশান্ত সিং রাজপুতের আর্থিক পরিস্থিতি, ফাঁস করলেন তাঁর প্রাক্তন ম্যানেজার

গত ১৪ জুন আত্মহত্যা করেন অভিনেতা সুশা্ত সিং রাজপুত। মুম্বই পুলিশ সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পেছনের কারণ জানার জন্য তদন্ত করছে। এরই মধ্যে অভিনেতার ব্যবসার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী জানিয়েছেন যে সুশান্তের আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল।

সুশান্তের মাসিক খরচ ১০ লক্ষ টাকা ছিল

সুশান্তের মাসিক খরচ ১০ লক্ষ টাকা ছিল

পুলিশের কাছে বিবৃতিতে শ্রুতি জানিয়েছেন যে তিনি ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সুশান্তের সঙ্গে ছিলেন। শ্রুতির কথানুযায়ী সুশান্তের মাসে খরচ ছিল ১০ লক্ষের মতো। বান্দ্রাতে তিনি যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন তার ভাড়া ছিল প্রতি মাসে সাড়ে চার লক্ষ টাকা। এছাড়াও সুশান্ত লোনাভলার কাছে পবন দাম সংলগ্ন এলাকায় একটি খামারবাড়িও ভাড়াতে নিয়েছিলেন, যার জন্য তাঁকে লক্ষ লক্ষ টাকা ভাড়া দিতে হত।

 গাড়ি ও বাইকের শখ ছিল সুশান্তের

গাড়ি ও বাইকের শখ ছিল সুশান্তের

বাইক ও গাড়ির শখ ছিল সুশান্তের। তিনি বেশ কিছু বিলাসবহুল গাড়ির মালিক ছিলেন। তাঁর একটি রেঞ্জ রোভার, ম্যাসেরাটি কোয়াট্টরোপোর্তে ও বিএমডব্লিউ বাইক ছিল। সুশান্তের কাজ প্রসঙ্গে পুলিশকে শ্রুতি জানিয়েছেন যে অভিনেতা চারটে প্রজেক্টে কাজ করছিল। সিনেমার পাশাপাশি সুশান্ত বেশ কিছু সামাজিক কাজ, জ্যোর্তিবিদ্যা সংক্রান্ত কাজ ও অভিনয় শেখানোয় আগ্রহী ছিলেন।

নিজের সংস্থা খুলেছিলেন সুশান্ত

নিজের সংস্থা খুলেছিলেন সুশান্ত

শ্রুতি আরও জানিয়েছেন যে সুশান্ত তাঁর ভার্চুয়াল রিয়্যালিটি প্রজেক্টগুলিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য রেড রিয়্যালিস্টিক নামে এক সংস্থা খোলেন। এর পাশাপাশি তিনি নেশন ইন্ডিয়া ফর ওয়ার্ল্ড (‌এনআইডব্লিউএফ)‌-এর জন্য কাজ করছিলেন, এর মাধ্যমে তিনি নাসা ও ইসরোর বিষয়ে আরও বিশদে শিখছিলেন। শ্রুতি আরও জানিয়েছেন যে সুশান্ত জিনিয়াস অ্যান্ড ড্রপ আউট সামাজিক প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন।

মহাকাশের ওপর আগ্রহ ছিল সুশান্তের

মহাকাশের ওপর আগ্রহ ছিল সুশান্তের

পুলিশ জানিয়েছে, সুশান্তের বাড়িতে রাখা রয়েছে বিশেষ এক ধরনের দূরবীক্ষণ যন্ত্র। কারণ তিনি গ্রহ-নক্ষত্রদের দেখতে ভালোবাসতেন। মাত্র ৩৪ বছর বয়সে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। তিনি অবসাদে ভুগছিলেন এবং বেশ কিছু মাস ধরে চাপে ছিলেন। পুলিশ তদন্ত করছে এবং তাঁর কিছু ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদ করা হবে বলিউডের কিছু পরিচালক ও প্রযোজনা সংস্থাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+