চলতি বছরে কি সর্বোচ্চ আয় করতে পারবে জেমস ক্যামেরনের অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার?

চলতি বছরে কি সর্বোচ্চ আয় করতে পারবে জেমস ক্যামেরনের অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার?

বহু প্রতীক্ষিত সিনেমা 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’ আজ মুক্তি পেতে চলেছে। এর জন্য অগ্রিম টিকিটও বুকিং করেছেন অনেকে। এই দিনটার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন সকলে। ইংরেজি ছাড়াও এই সিনেমাটি দেশের নানা জায়গায় নানা ভাষায় মুক্তি পেয়েছে। যেমন- হিন্দি, তামিল, মালায়লম, তেলেগু। আজ থেকে ১৩ বছর আগে অবতার সিনেমাটি মুক্তি পেয়েছিল। সেই সময় দারুন সাফল্য অর্জন করেছিল সিনেমাটি।

কত মিলিয়ন আয় করতে পারে সিনেমাটি

কত মিলিয়ন আয় করতে পারে সিনেমাটি

সিনেমাটি মুক্তির পর চূড়ান্ত সাফল্য লাভ করবে মনে বলে মনে করেছেন সকলে। অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' সিনেমাটি মুক্তির পর মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ১৭৫ মিলিয়নের বেশি আয় করবে বলে মনে করা হচ্ছে। শুধু চিন থেকে সিনেমাটি ১০০ মিলিয়ন আয় করবে বলে মনে করা হচ্ছে। তবে এখানেই শেষ নয়। সিনেমাটি বিদেশ থেকে সাড়ে ৩০০ মিলিয়ন অর্থ আয় করবে বলে আশাবাদী সকলে।

 কবে মুক্তি পাবে সিনেমাটি ভারতে

কবে মুক্তি পাবে সিনেমাটি ভারতে


সিনেমাটির সিক্যুয়েলই বলে দিচ্ছে সিনেমাটি অসাধারণ ও চমকপ্রদ হতে চলেছে। সিনেমাটি ৫-এ ৪.৫ দিলেন সিনেমার পর্যালোচকরা। আজ ভারত সহ বিদেশেও মুক্তি পেতে চলেছে সিনেমাটি। পরিচালক জেমস ক্যামেরনের 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' সিনেমাটি পরিচালনা করেছেন। তিনিই কিন্তু অবতার সিনেমাটি পরিচালনা করেছিলেন। উন্নত মানের সাই-ফাই ছবি তৈরি করে তিনি দেশজুড়ে আলোড়নের সৃষ্টি করেছিলেন।

কী জানালেন ওম রাউত

কী জানালেন ওম রাউত

'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' সিনেমাটি নিয়ে পরিচালক ওম রাউত জানান, সিনেমাটি খুব অসাধারণ হতে চলেছে। কারণ আজ থেকে ১০ বছর আগে থ্রিডি সিনেমা নিয়ে এসেছিলেন পরিচালক জেমস ক্যামেরন। এটি আমাদের দেখা পরবর্তী সেরা থ্রিডি সিনেমা হবে। আমরা আগে যে সিনেমাটি দেখেছি তার থেকে সিনেমাটি প্রযুক্তিগতভাবে আরও উন্নত হবে। আমি বলতে একদম দ্বিধা বোধ করছি না, এটা আমার জীবনে দেখা সেরা সিনেমা। আমি এই সিনেমাটিকে আইম্যাক্স থ্রিডিতে দেখতে চাই। আমি আশা করছি আপনারও এই সিনেমাটি দেখবেন ও সেরার সেরা বলবেন।

শন রবিন্সের মতে,

শন রবিন্সের মতে,

চলচ্চিত্র প্রযোজক শন রবিন্স 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' সিনেমা নিয়ে খুব আশাবাদী। ছবিটি সাফল্য অর্জন করবেন বলে তিনি মনে করছেন। আমি সিনেমা নিয়ে এতটাই আশাবাদী হওয়ার পিছনে একটাই কারণ, ক্যামেরণ সব সময়েই অসাধারণ সিনেমা মুক্তি দিয়ে অনুগামিদের মাত দেন। শ্রোতাদের যা খোঁজেন তাই তাঁদের সামনে আনতে পারেন তিনি। তিনি মনে করেন সিনেমাটি ১৫০ মিলিয়ন আয় করবে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আয়ের দুই থেকে তিন শতাংশ সাফল্য মিলবে বলে তিনি আশাবাদী। চিন থেকেও সিনেমাটি অনেক সাফল্য অর্জন করবে। করোনার কারণে চীনে এখনও অনেক সিনেমা হল বন্ধ রয়েছে।

আনন্দ এল. রাই কী জানালেন

আনন্দ এল. রাই কী জানালেন

ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আনন্দ এল. রাই জানান, আমি যখন প্রথমবার সিনেমাটি দেখতে আসছিলাম তখন আমি জেমস ক্যামেরণের সঙ্গে কথা বলেছিলাম। এটি দেখার পর আমি অনেক কিছু শিখেছি। এটা আমার কাছে কোনও সিনেমা নয় এটা আমার কাছে এক অভিজ্ঞতা। 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' সিনেমাটি থেকে অনেক কিছু শেখার আছে। এর জন্য আমি জেমস ক্যামেরণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

২০০৯ সালে অবতার সিনেমাটি মুক্তি পেয়েছিল। বক্স অফিসে খুব সাফল্য অর্জন করেছিল। এবার মুক্তি পেতে চলেছে 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' সিনেমাটি। বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান সিনেমাটি নিয়ে জানান, ভবিষ্যতের জন্য এই সিনেমাটি খুবই গুরুত্বপূর্ণ। এই সিনেমার প্রত্যেকটি ভিজ্যুয়ালই অসাধারণ। আমি এই সিনেমাটিকে আইম্যাক্স থ্রিডিতে দেখতে চাই।

পরিচালক জানান

পরিচালক জানান

পরিচালক জেমস ক্যামেরণ জানান, শ্রোতারা আমাকে সিনেমাটি তৈরি করার জন্য অনেক শক্তি দিয়েছে। তাই আমি আবার ফিরে এসে আবারও সিনেমা তৈরি করেছি। আপনারা দেখুন সিনেমাটি ভালো লাগবে।

নীতিশ তেওয়ারি মতে,

নীতিশ তেওয়ারি মতে,

পরিচালক নীতিশ তেওয়ারি জানান, আমি যা প্রত্যাশা কেরছিলাম, তার থেকে অনেক বেশি পেয়েছি। এমন ভিজ্যুয়াল দেখে আমি অবাক হয়েছি। এক কথায় আমি বিস্মিত হয়ে গেছি। সিনেমাটি কেজিএফ ২ এবং আর আর আরের বক্স অফিসের রেকর্ড কি ভাঙ্গতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+