IC 814: নেটফ্লিক্সকে নোটিস কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের, জঙ্গিদের হিন্দু নামই কি বিতর্কের কেন্দ্রে?
IC 814 ওয়েবসিরিজ নিয়ে তোলপাড় চলছে গোটা দেশে। কান্দাহার বিমান হাইজ্যাকের কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে ওয়েবসিরিজটি। সেটি দেখানোর জন্য নেটফ্লিক্সকে রীতিমতো নোটিস ধরিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। কিন্তু কি এমন বিতর্কিত রয়েছে এই ওয়েব সিরিজটিতে যার জন্য কেন্দ্র পর্যন্ত তৎপর হয়েছে।
১৯৯৯ সালের কান্দাহার বিমান হাইজ্যাকের কাহিনী নিয়ে তৈরি হয়েছে IC 814 কান্দাহার হাইজ্যাক ওয়েবসিরিজটি। তাতে বিমানের ক্যাপ্টনের দেবী শরণের ভূমিকায় অভিনয় করেছেন ক্যাপ্টেন বিজয় বর্মা। অনুভব সিনহার পরিচালনায় ওয়েব সিরিজটি তৈরি হয়েছে। ৬টি এপিসোড দেখানো হচ্ছে নেটফ্লিক্সে।

১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারলাইনের IC-814 বিমানটি কাঠমান্ডু থেকে রওনা হয়েছিল নয়া দিল্লির উদ্দেশ্যে। তাতে ১৭৬ জন যাত্রী ছিলেন। তাতে যাত্রীর ছদ্মবেশে ছিলেন ৫ জঙ্গি। তাঁরা মাঝ আকাশে বিমানটি হাইজ্যাক করে। তারা বিমানটিকে অমৃতসর, লাহোর, দুবাই হয়ে কান্দাহার নিয়ে যায়। টানা সাতদিন ধরে জঙ্গিরা বিমানটিকে হাইজ্যাক করে রেখেছিল। বিশ্বের দীর্ঘতম বিমান হাইজ্যাকের ঘটনা ছিল এটি।
যে ৫ জঙ্গি বিমানটিকে হাইজ্যাক করেছিল তারা সকলেই ছিল মুসলিম। ইব্রাহিম আখতার, শাহিদ আখতার, সানি আহমেদ, জহুর মিস্ত্রি এবং শাকির। কিন্তু ওয়েব সিরিজে দুই জঙ্গির নাম বদলে দেওয়া হয়েছে। এবং তাদের হিন্দু বলে দেখানো হয়েছে। নাম দেওয়া হয়েছে ভোলা এবং শঙ্কর। আর তাতেই বিতর্ক তুঙ্গে উঠেছে। কেন জঙ্গিদের নাম বদল করা হল। তাও আবার হিন্দুদের নাম কেন দেওয়া হল তা নিতে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।
ওয়েব সিরিজটির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া দাবি করেছেন ওয়েবসিরিজটিতে যতগুলি জঙ্গির নাম দেওয়া হয়েছে সবগুলিই ভুয়ো অর্থাৎ সত্যি ঘটনার নামের সঙ্গে মিলিয়ে কোনও নাম রাখা হয়নি। সেই সঙ্গে তিনি দাবি করেছেন অনেক গবেষণা করার পরেই এই নাম রাখা হয়েছে। এদিকে অনেকেই দাবি করতে শুরু করেছেন পরিচালক পরিকল্পনা করেই দুই জঙ্গির নাম হিন্দুদের নামে রেখেছেন। পরিচালক ইচ্ছেমতো করে ইতিহাস রচনা করতে চেয়েছেন।












Click it and Unblock the Notifications