(ভিডিও) মুক্তি পেল শাহরুখের 'ফ্যান' এর টিজার
সবাইকে অবাক করে দিয়ে মুক্তি পেল বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা 'ফ্যান'-এর টিজার। তবে যশরাজ প্রোডাকশনের এই সিনেমা মুক্তি পাবে ২০১৬ সালের এপ্রিলে। [শাহরুখ খানকে নিজের বাড়ি 'মন্নত'-এ ঢুকতে বাধা!]
এই সিনেমায় দুটি আলাদা আলাদা চরিত্রে দেখা যাবে শাহরুখকে। কিং খানকে এখানে একজন সুপারস্টারের ভক্ত বা 'ফ্যান' হিসাবে দেখা যাবে। ['ফ্যান' শাহরুখ পৌঁছে গেলেন ক্রোয়েশিয়া]
টিজারের প্রথম দৃশ্যে দেখা যাবে নিজের মুম্বইয়ের বাড়ি মন্নতের সামনে লাখো ভক্তের ভিড়। হঠাৎ দেখা গেল দূরে বাড়ি মধ্যেই দেওয়ালের গায়ে তৈরি সেই পরিচিত মাচার মধ্যে শাহরুখ। তাদের দেখে হাত নাড়ছেন সুপারস্টার। আর বাইরে মত্ত অবস্থা ভক্তদের। এর মধ্যেই সুপারস্টার কে আর ফ্যানটাই বা কে তা দেখতে হলে আপনাকে দেখতেই হবে সিনেমার টিজার।












Click it and Unblock the Notifications