(ছবি) 'ফ্যান' শাহরুখ পৌঁছে গেলেন ক্রোয়েশিয়া
মুম্বইয়ে মন্নতের সামনে 'ফ্যান' হিসাবে ঘুরে বেড়িয়েছিলেন শাহরুখ খান। এবার ফ্যান হয়েই পৌছে গেলেন ক্রোয়েশিয়ার দুব্রোভনিকে।
আসলে শাহরুখের আগামী ছবি 'ফ্যান'-এর কয়েকটি মারপিটের দৃশ্যের শুটিংয়ের জন্য ছবির গোটা ক্রুসদস্যরা পৌঁছে গিয়েছেন ক্রোয়েশিয়া। আর ক্রোয়েশিয়া গিয়ে একেবারে প্রেমে পড়ে গিয়েছেন কিং খান।
না কোনও মহিলা নয়, দুব্রোভনিক জায়গাটির প্রেমে পড়ে গিয়েছেন তিনি। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি টুইট করে জানিয়েছেন, "দুব্রোভনিক জায়গাটির সৌন্দর্য আমাকে লিখতে বাধ্য করল।"
এই ছবিতে দুটি চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। একটি চরিত্র সুপারস্টারের অন্যটি একজন পরম ভক্তের যাঁকে একেবারে ওই সুপারস্টারের মতোই দেখতে।
ক্রোয়েশিয়ার রাস্তায় যখন ছবির শুটিংয়ে ব্যস্ত কিং খান তখন তাঁর কিছু ভক্ত কয়েকটি ছবি তুলে নেন। এই ছবিতে বেশ কয়েকটি স্টান্ট করতে দেখা যাবে শাহরুখকে।
ছবির শুটিংয়ের কয়েকটি ছবি নীচে দেওয়া হল।

ফ্যান
ক্রোয়েশিয়ার রাস্তায় শুটিংয়ের ফাঁকে কিং খান।

শাহরুখ খান
সোস্যাল মিডিয়ায় টুইট করে ক্রোয়েশিয়ার শুটিংয়ের কথা জানিয়েছেন শাহরুখ।

অ্যাকশন
অভিনেতা শাহরুখ মন দিয়ে বুঝে নিচ্ছেন দৃশ্যটি।

স্টান্ট
মারপিটের দৃশ্যে অভিনয় করছেন শাহরুখ।

ঝালিয়ে নেওয়া
শুটিংয়ের মাঝে নিজের দৃশ্যটা ঝালিয়ে নিচ্ছেন শাহরুখ।

ডামি
শাহরুখের মতো একেবারে এক পোশাকে স্টান্টম্যান্ট।

বদ্ধপরিকর
স্টান্ট ম্যান থাকলেও নিজেই একটি স্টান্ট করার জন্য বদ্ধপরিকর কিং খান।












Click it and Unblock the Notifications