(ছবি) শাহরুখ খানকে নিজের বাড়ি 'মন্নত'-এ ঢুকতে বাধা নিরাপত্তারক্ষীর!

কথাটা সত্যি হলেও এর মধ্য়ে একটা টুইস্ট আছে। আসলে শাহরুখ খানকে নয়, বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি 'ফ্যান'-কে। যিনি আসলে শাহরুখ। বিষয়টা পুরো ঘেঁটে ঘ হয়ে গেল তো? আচ্ছা তাহলে পরিস্কার করে বলা যাক গোটা ব্যাপারটা। মনীশ শর্মার আগামী ছবি 'ফ্যান'-এ অভিনয় করছেন শাহরুখ খান। আর এই ছবিতেই 'ফ্যান' (ভক্ত) -এর চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান।
সম্প্রতি এই ছবিরই একটি দৃশ্যের শুটিং হয়ে গেল মুম্বইতে শাহরুখ খানের বাংলো 'মন্নত'-এর সামনে। ছবির দৃশ্যটিতে অতি সাধারণ পোশাকে দেখা গেল শাহরুখকে, এবং ছবির দৃশ্য অনুযায়ী বাড়ির নিরাপত্তারক্ষী ও কিছু পুলিশ কর্মী ধাক্কা দিয়ে ওই সাধারণ পোশাক পরা 'শাহরুখ'-কে বের করে দিচ্ছে। সুপারস্টারের বাড়িতে ঢোকার অনুমতি নেই ওই সাধারণ মানুষটির।
এই ছবিতে নিজের সাধের অভিনেতার পরম ভক্তর চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। মন্নত-এর মূল দ্বারের সামনে হয়েছে এই দৃশ্যের শুটিং। বাবার শুটিংয়ের সাক্ষী ছিল ছোট্ট আব্রামও।
এই ছবির প্রযোজক আদিত্য চোপড়া। ২০১৫ সালের ১৪ অগস্ট এই ছবির মুক্তি পাওয়ার কথা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications