কবে থেকে শুরু হবে 'ওয়ার ২' সিনেমার শুটিং, কারা থাকছেন অভিনয়ে
আসছে বলিউড সিনেমা 'ওয়ার ২'। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে হৃতিক রোশনকে, সেই সঙ্গে দেখা মিলবে দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআরকে। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। যদিও সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি, তবে জানা গিয়েছে চলতি বছরের নভেম্বর মাসে শুরু হবে 'ওয়ার ২' সিনেমার শুটিং।

সিনেমার পরিচালনার দায়িত্বে কে রয়েছেন
নতুন ছবি আসার খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন সিনেমাপ্রেমীরা। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আগামী ছবি'ওয়ার ২'। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সপ্তম ছবি এটি। টাইগার ৩ পরেই আসবে এই সিনেমাটি। জানা গিয়েছে এই বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পেতে পারে। ওয়ার ২ সিনেমাটি অ্যাকশনভিত্তিক সিনেমা বলে মনে করা হচ্ছে। তরণ আদর্শ এই সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন 'বড় চমক। অয়ন মুখোপাধ্যায় ওয়ার ২ এর পরিচালনা করতে চলেছেন।

কারা থাকছেন অভিনয়ে
অভিনেতা হৃতিক রোশনও থাকছেন। আদিত্য চোপড়া এই ছবির জন্য অয়নকে দায়িত্ব দিলেন। ইতিমধ্যে তাঁদের চুক্তি সইও হয়ে গেছে।' তিনি আরও জানান, 'যশ রাজ স্পাই ইউনিভার্সের এটি সপ্তম ছবি হবে। টাইগার ৩ এর পর এই ছবি মুক্তি পাবে এই সিনেমাট। হৃতিককে দেখা যাবে মুখ্য ভূমিকায়।'

কী জানালেন পরিচালক
এদিকে, যশ রাজ ফিল্মসের ব্যানারে 'ওয়ার'-এর সিক্যুয়াল পরিচালনার জন্য পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে বাছা হয়েছে। যশ রাজ ফিল্মসের ব্যানারে উল্লেখযোগ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলি হল- ২০১২ সালে এক থা টাইগার, ২০১৭-তে টাইগার জিন্দা হ্যায়,২০১৯ সালে ওয়ার , ২০২২ সালে পাঠান এবং শীঘ্রই মুক্তি পাবে, টাইগার ২, ২০২৩ সালে। ২০১৯ সালে টাইগার শ্রফের সঙ্গে হৃতিক রোশনের ওয়ার সিনেমাটি ভারতে ৩০০ কোটি রুপি সংগ্রহ করে বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়েছিল। বলা বাহুল্য, পরিচালক অয়ন মুখোপাধ্যায় নিজের ইনস্টাগ্রামে এই সুখবরটি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। ব্রহ্মাস্ত্র সিনেমার দ্বিতীয় ও তৃতীয় ভাগটি ২০২৬ সালে ও ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসবে বলে তিনি জানিয়েছেন। পরিচালক অয়ন মুখোপাধ্যায় 'ব্রহ্মাস্ত্র' নিয়ে ট্রিলজি বানাবেন।

সিনেমা নিয়ে কী জানিয়েছিলেন তরণ আদর্শ
যদিও কিছুদিন আগে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানিছিলেন,, এটি অফিসিয়াল... ঋত্বিক - জেআর এনটিআর 'ওয়ার 2'... # হৃত্বিকরোশান এবং # জেআরএনটিআর # ওয়ার ২-এ প্রথমবারের মতো স্ক্রিন ভাগ করে নেবেনে # ছবিটি অয়ন মুখোপাধ্যায় পরিচালনা করছেন।












Click it and Unblock the Notifications