(ছবি) শাহরুখের ক্রীড়া প্রীতি : ক্রিকেট-ফুটবল-টেনিস বাদ নেই কোনওটাই

খেলাধূলা নিয়ে চিরকালই নিজের ভালবাসা জাহির করে এসেছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। কলেজের সময়ে ক্রিকেট, ফুটবল দুটোই বেশ জমিয়ে খেলেছেন। কিন্তু এখনকার এই ব্যস্ততার মধ্যে খেলাধূলা আর সেহারে হয় কই? [ ফের কেকেআর-এর শেয়ারমূল্য নিয়ে শাহরুখ খানকে সমন পাঠাল ইডি]

কিন্তু তবুও সুযোগ পেলেই মাঠে নেমে পড়েন বাদশা। এই খেলার প্রতি ভালবাসার তাগিদেই তো আইপিএল-এ একটা গোটা দলই কিনে নিয়েছিলেন। শুধু তাই নাকি, এখনও তারকাদের নিয়ে ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট হলেও সবার আগে পৌঁছে যান ৪৯ বছরের এই অভিনেতা মানুষটি। [(ছবি) পুরনো ফ্যামিলি অ্যালবামে শাহরুখ-গৌরী]

ফুটবল, ক্রিকেটের পাশাপাশি ব্যাডমিন্টন খেলতেও ভালবাসেন কিং খান। তাঁর আগামী ছবি দিলওয়ালে-র শুটিংয়ের ফাঁকে সেটেই ব্যাডমিন্টন খেলতে দেখা গিয়েছে শাহরুখকে। শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেটের সর্বপ্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের সঙ্গে ফুটবল খেলতেও দেখা গিয়েছে শাহরুখকে। [(ছবি) 'দিলওয়ালে'-র শ্যুটিংয়ের মাঝে ব্যাডমিন্টনে মাতলেন কিং খান]

শাহরুখের খেলার প্রতি ভালবাসার ঝলক পেতে নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন ছবিগুলি। [(ছবি) শাহরুখ খান ও গৌরীর বিয়ের বিরল ছবি ও অজানা গল্প]

উইকেট কিপার

উইকেট কিপার

কলেজের ক্রিকেট টুর্নামেন্টে উইকেটকিপার যখন শাহরুখ খান।

ফুটবল

ফুটবল

ফুটবলের প্রতি আলাদা নেশা অনুভব করেন কিং খান। শাহরুখ কন্যা সুহানাও বাবার মতো ফুটবল খেলা নিয়ে বেশ সিরিয়াস।

তারকা ফুটবল

তারকা ফুটবল

তারকা ফুটবল টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের সঙ্গে ফুটবল খেলায় ব্যস্ত শাহরুখ খান। আছেন দীপক তিজরি, সোহেল খানও।

ব্যাটসম্যান

ব্যাটসম্যান

আইপিএল-এর সৌহার্দ্য ম্যাচে বিজয় মাল্যর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ব্যাট করছেন কেকেআর মালিক শাহরুখ খান।

বোলার শাহরুখ

বোলার শাহরুখ

ওই একই ম্যাচে ব্যাটের সঙ্গে বল করতেও দেখা গিয়েছে শাহরুখকে।

ব্যাটমিন্টন

ব্যাটমিন্টন

ব্যাডমিন্টন খেলতেও খুব ভালবাসেন শাহরুখ খান। দিলওয়ালে ছবির শুটিং সেটেই তো অবসরে একেবারে নেট খাটিয়ে শুরু করে দিয়েছিলেন ব্যাডমিন্টন খেলা।

সাইনার সঙ্গে

সাইনার সঙ্গে

ব্যাডমিন্টন তারকা সাইনা নেহেওয়ালের সঙ্গে ব্যাডমিন্টন রাকেট হাতে বলিউড সুপারস্টার শাহরুখ খান।

খেলোয়াড় শাহরুখ

খেলোয়াড় শাহরুখ

শাহরুখ যে খেলাধুলা পছন্দ করেন তার ঝলক বেশ কিছু ছবিতে পাওয়া গিয়েছে, কখনও তাকে চাক দে ইন্ডিয়ায় হকি খেলতে দেখা গিয়েছে, কখনও কুছ কুছ হোতা হ্যায় তে বাস্কেট বল, চমৎকার ছবিতে ক্রিকেট, দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ছবিতে রাগবি খেলতে দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+