ফের কেকেআর-এর শেয়ারমূল্য নিয়ে শাহরুখ খানকে সমন পাঠাল ইডি
নয়াদিল্লি, ২৭ অক্টোবর : আইপিএল দল কেকেআর-এ টাকা লেনদেন সংক্রান্ত একাধিক নিযম লঙ্ঘণ করারা অভিযোগে ফের শাহরুখ খানকে সমন পাঠাল ইডি।
এর আগেও চলতি বছরের মে মাসে একই কারণে বলিউডের সুপার স্টার তথা কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে সমন পাঠিয়েছিল ইডি। শুধু শাহরুখ নয়, নাম জড়িয়েছিল কেকেআর দলের - অংশীদার কর্তৃপক্ষ জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতার বিরুদ্ধেও। কেকেআর দলের শেয়ার মূল্য কম দেখানোর অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।[গত মে মাসেও কেকেআর মালিক শাহরুখ খানকে সমন পাঠিয়েছিল ইডি]

মে মাসের আগে এপ্রিল মাসেও ইডি শাহরুখ খানকে তলব করে এবং এই সংক্রান্ত বিষয়ে শাহরুখকে জিজ্ঞাসাবাদও করে। টাকা লেনদেন সংক্রান্ত একাধিক নিয়ম লঙ্ঘণের অভিযোগে আইপিএল-এ ক্রিকেট দলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অডিটের দরুণ দেখা যায় কলকাতা নাইট রাইডার্সের শেয়ার টাকা স্থানান্তরের সময় কম মূল্যে দেখানো হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, ইডির ধারণা ২০০৮ সালে মরিশাসের একটি সংস্থাকে কম মূল্য দেখিয়ে কেকেআর-এর শেয়ার বিক্রি করা হয়েছিল।
ইডির সমনের উত্তরে শাহরুখ জানিয়েছেন, ইডির সামনে হাজির হওয়ার জন্য তাঁর কিছু সময় লাগবে। তার কারণ হিসাবে শাহরুখ জানিয়েছেন আপাতত কয়েক দিনের জন্য তিনি শহরের বাইরে। শহরে ফিরলেঅ তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করবেন।












Click it and Unblock the Notifications