বিনোদ খান্নার প্রথম পক্ষের স্ত্রী গীতাঞ্জলি খান্নার জীবনাবসান
বলিউডের অন্যতম নামী অভিনেতা প্রয়াত বিনোদ খান্নার স্ত্রী গীতাঞ্জলি খান্নার প্রয়াণে শোকাহত গোটা বলিউড। রবিবার ৭০ বছর বয়সী গীতাঞ্জলি প্রয়াত হন তাঁর আলিবাগের বাড়িতে।
বলিউডের অন্যতম নামী অভিনেতা প্রয়াত বিনোদ খান্নার স্ত্রী গীতাঞ্জলি খান্নার প্রয়াণে শোকাহত গোটা বলিউড। রবিবার ৭০ বছর বয়সী গীতাঞ্জলি প্রয়াত হন তাঁর আলিবাগের বাড়িতে।

বিনোদ পুত্র অক্ষয় খান্নার মা গীতাঞ্জলি বহুদিন ধরেই হৃদরোগ জনিত সমস্যায় ভুগছিলেন। শনিবার সকাল থেকেই মায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁর কাছেই থাকেন বড় ছেলে অক্ষয় খান্না। তারপর শারীরিক অস্বস্তি বেড়ে যাওয়ায় গীতাঞ্জলিকে চিকিৎসকরে ডেকে পাঠানো হয়।
এরপর গীতাঞ্জলি ঘুমোতে যান ৯ টা নাগাদ। রবিবার জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন গীতাঞ্জলি খান্না। ১৯৭১ সালে বিনোদ খান্নার সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপর ১৯৮৫ সালে বিনোদ-গীতাঞ্জলির বিবাহ বিচ্ছেদ হয়।

Click it and Unblock the Notifications