(ভিডিও) 'এক পহেলি লীলা' টিজার : ফের স্বমহিমায় সানি লিওনি
মুম্বই, ৬ জানুয়ারি : ফের স্বমহিমায় সানি লিওনি। সানির আগামী ছবি 'এক পহেলি লীলা'-র ট্রেলার মুক্তি পেল। সাহসী ও বোল্ড দৃশ্যে ফের বড়পর্দায় সানি।
এই ছবির মুখ্যচরিত্রগুলিতে অভিনয় করছেন সানি লিওনি, জয় ভানুসালি, রজনীশ দুগ্গল, রাহুল দেব প্রমুখ।

এই ছবির পরিচালনা করেছেন ববি খান। ছবিটিকে মূলত মিউজিকাল থ্রিলার বলা হচ্ছে। ছবির গল্প পুনর্জন্মকে ঘিরে।
ছবির ট্রেলার অনুযায়ী, সানিকে দুটি চরিত্রে দেখা যাবে। একটি রাজস্থানের গ্রামের মেয়ের চরিত্র, যার মুখে মারওয়াড়ি ভাষা শোনা যাবে। অন্যটি গ্ল্যামার জগতের রানি।
দুটো চরিত্রেই একই জিনিস সমান, আর তা হল সানির লাস্য, শরীরি ভাষা। দুটি চরিত্রেই সানিকে সমানভাবেই সাহসী ও বোল্ড দৃশ্যে দেখা যাবে।
এই বছরে 'এক পহেলি লীলা'ই সানির প্রথম ছবি। ১০ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
ছবির ট্রেলার দেখুন এখানে












Click it and Unblock the Notifications