Vicky Kaushal: 'আমি তোমাদের সবাইকে ভালবাসি' শ্যাম বাহাদুরের প্রচারে কলকাতায় এসে বাংলায় কথা ভিকির
Vicky Kaushal: শ্যাম বাহাদুর ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন ভিকি কুশল। আর সেই অনুষ্ঠানেই বাংলায় কথা বলে মন জয় করলেন সকলের। খুব শিঘ্রই মুক্তি পেতে চলেছে ভিকি কুশলের সিনেমা শ্যাম বাহাদুর। কালো শার্টের উপর জ্যাকেট আর চোখে ছিল সানগ্লাস গাড়ি থামিয়ে কলকাতার রাস্তায় দর্শকদের সঙ্গে হাত মেলালেন অভিনেতা।
শ্যাম মানেকশকে িনয়ে তৈরি হচ্ছে শ্যাম বাহাদুর। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন ভিকি। চার দশক ধরে তিনি ভারতীয় সেনায় কাজ করেছেন এবং পাঁচটি যুদ্ধে দেশের হয়ে লড়াই করেছিলেন সেই বীর সেনা। ১৯৭১ সালের ভারত পাক যুদ্ধের সময় তাঁর রণকৌশলেই রণে ভন দিয়েছিল পাক সেনা। তৈরি হয়েছিল বাংলাদেশ।

কয়েকমাস আগে একটি শোতে সলমন খান দেখেও না দেখার ভান করে ভিকি কৌশলের সামনে দিয়ে চলে গিয়েছিলেন। এই নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেসময় ভিকি কৌশলের স্ত্রী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সলমন খানের টাইগার-৩তে শ্যুটিং করছিলেন। এই িনয়ে তুঙ্গে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
বলিউডে খুব কম সময়ের মধ্যে যে অভিেনতারা জনপ্রিয়তা পেয়েছেন সেই তালিকায় রয়েছেন ভিকি কৌশল। একাধিক ভিন্ন ধরনের ছবিতে অভিনয় করে বেশ নাম করে ফেলেছেন তিনি। উরি, রাজি একের পর এক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরপরেই শ্যাম বাহাদুরের মেগা প্রোজেক্টে ভিকি কৌশলের কাজ বেশ নজর কেড়েছে।
সম্প্রতি শ্যাম বাহাদুর ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। তার প্রচারেই গতকাল কলকাতায় এসেছিলেন বিকি কৌশল। একেবারে কলকাতায় এসে বাংলায় কথা বলে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। শ্যাম বাহাদুর ছবির সঙ্গে বাংলার যোগ রয়েছে। কারণ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ তৈরি হওয়ার নেপথ্যে ভারতের যে সেনার অবদান সবচেয়ে বেশি তিনি শ্যাম মানেকশ। তাঁর জীবনী নিয়েই তৈরি হচ্ছে এই ছবি।
ভিকি কৌশল বলেছেন সেনা অফিসারের চরিত্রে অভিনয় করতে তিনি সবচেয়ে ভয় পান। কারণ এখানে একটু ভুল হলেই সেটা ক্ষমার অযোগ্য। তাই সবসময় সেই চরিত্রে সেরা দেওয়ার চেষ্টা করেন তিনি। আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শ্যাম বাহাদুর। এখন তাই প্রচারে ঝড় তুলেছেন পরিচাক। এর পরে আবার ভিকিরে মেগা রিলিজ রয়েছে শাহরুখের সঙ্গে ডাঙ্কি।












Click it and Unblock the Notifications