শাহরুখের বাড়িতে 'আমন্ত্রিত' ভিকি অপদস্ত! পর্দার আড়ালে কেন লুকোতে হল 'উরি' স্টারকে
বলিউডে একজন 'বাদশা' তো আরেকজন এই মুহূর্তের 'হার্টথ্রব'। বলিউড তারকা ভিকি কৌশল সাম্প্রতিক সাফল্যের পর তেকে ইন্ডাস্ট্রির আলোচনায় বার বার উঠে আসছেন।
বলিউডে একজন 'বাদশা' তো আরেকজন এই মুহূর্তের 'হার্টথ্রব'। বলিউড তারকা ভিকি কৌশল সাম্প্রতিক সাফল্যের পর তেকে ইন্ডাস্ট্রির আলোচনায় বার বার উঠে আসছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভিকি মুখ খুলেছেন শাহরুখকে নিয়ে। শাহরুখের বাড়িতে আমন্ত্রণ পেয়ে ভিকি কৌশল সেখানে পৌঁছতেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা।

ভিকি যা জানিয়েছেন
ভিকি কৌশল এক সাক্ষাৎকারে জানান, গতবার শাহরুখের জন্মদিনে তাঁর আমন্ত্রণ ছিল 'মন্নত'এ । আর সেখানে শাহরুখের বাড়িতে গিয়ে রীতিমত অপদস্ত হয়ে যান 'উরি' ছবির তারকা ভিকি। কেন এমন কাণ্ড ,জানালেন তারকা নিজেই।

পার্টিতে কী ঘটেছিল?
ভিকি জানিয়েছেন, শাহরুখ ফোন করে বলেন 'জন্মদিন উপলক্ষ্যে একটা চিল ডিনার আয়োজন করছি, বন্ধুদের নিয়ে এসো। ' এরপর রাজকুমার রাও , ভিকিরা মন্নতে যান।ভিকির দাবি, সেখানে গিয়ে গ্ল্যামারাস করিনা কাপুর থেকে মল্লিকা শেরাওয়াতকে দেখে চমকে যান তাঁরা। কারণ ভিকির পরনে ছিল ডেনিম জিন্স আর সাদামাচা টিশার্ট। যা 'বাদশা' শাহরুখের বাড়ির 'দাওয়াত' এর নিরিখে খুবই সাধারণ!

এরপর কী করেন ভিকি?
মজার ছলে, ভিকি জানিয়েছেন শাহরুখের জন্মদিনে ড্রেস কোড ভুলভাল হয়ে যাওয়ায় তিনি রীতিমত অপদস্ত বোধ করতে থাকেন। শেষে পর্দার আড়ালে নিজেকে লুকোতে বাধ্য হন 'উরি' ছবির তারকা ভিকি। 'কখনও 'বার' এর পিছনে , কখনওবা পর্দার পিছনে লুকিয়ে যাই আমি', সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন ভিকি।












Click it and Unblock the Notifications